হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর ভাটারা থানায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে আসামি জেবুন্নেসাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে থাকা অবস্থায় গত ২৮ জুন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রিফাত আল আফসানী।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করে ব্যাঙ্গাত্মক করলে শিক্ষার্থীরা বিক্ষোব্ধ হয়ে পড়েন। প্রতিবাদে দেশব্যাপি সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০ টায় ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনে অংশ নেন রবিউল ইসলাম। এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন৷ এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় ভুক্তভোগী রবিউল ইসলাম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে : মাহদী আমিন

» গ্রেডভিত্তিক বিভাজন শিক্ষার্থীদের মানসিক কারাগারে বন্দি করে: তথ্যমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন ভোটের ২৫ দিন আগেই ভোটকেন্দ্র চূড়ান্ত করবে ইসি

» বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

» ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

» নিজের অধিকার যতক্ষণ না নিজেরা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না -ড. আব্দুল মঈন

» ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটাররি ভভিো ওয়াই৫০০, প্র-ির্অডারে দারুণ অফার

» ৬ জন প্রকৃতিসংরক্ষ কপেলেন ব্র্যাকব্যাংক-তরুপল্লব নিবেদিত দ্বিজেনশর্মা পরিবেশ পদক ২০২৫

» এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

» একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর ভাটারা থানায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে আসামি জেবুন্নেসাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে থাকা অবস্থায় গত ২৮ জুন ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রিফাত আল আফসানী।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করে ব্যাঙ্গাত্মক করলে শিক্ষার্থীরা বিক্ষোব্ধ হয়ে পড়েন। প্রতিবাদে দেশব্যাপি সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০ টায় ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনে অংশ নেন রবিউল ইসলাম। এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন৷ এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় ভুক্তভোগী রবিউল ইসলাম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com