ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রেজাল্ট খারাপ করলে ট্যাবুলেশন শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে।
এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যেকোনো বিভ্রান্তিকর নিউজ সামাজিক মাধ্যমে ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আমরা আশা করি, এবারের পরীক্ষা আমরা সুন্দরভাবে নেব। এ ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতাও পাবো, ইনশাআল্লাহ।








