শাহনাজ পারভীন মিতা :
হাডসন তীরে ঝিরি ঝিরি বৃষ্টি
নদীজল ঢেউ দুলছে, মিশে যায় শুধুই
আটলান্টিক মোহনায়,
ঈশ্বর ও প্রকৃতি তারই মাঝে একাকী মানব।
জীবনবেলায় কতই খুঁজে ফেরা
আপনার মাঝে শুধু আপনাকেই,
দৃষ্টির সম্মুখে পাহাড় ,নদীজল ,গভীর অরণ্য,
হৃদয় সৃষ্ট গভীর থেকে গভীরে সবই অনন্য।
কত কথা কত ব্যাথা নিরব নিভৃতে
নদীর মত বয়ে চলে আপন সমুদ্রে,
খুঁজে কি পায় জীবনবেলায় সমুদ্র মোহনা
ঈশ্বরের সৃষ্টির মাঝে সে এক অব্যক্ত দ্যোতনা।
তবুও উড়ে চলা গাঙচিলের ডানায়
স্বপ্ন উড়ায় এই সাঁঝবেলায়,
আকাশের এই নিভে যাওয়া আলোক সন্ধ্যায়।
পূর্ব থেকে পশ্চিম মুক্তির বারতায়
আপনার মাঝে নিভৃত কষ্টের যাতনায়।
আলোয় আলোয় বৃষ্টির টিপ টিপ জল,
জীবনবেলায় শুধুই খুঁজে ফেরা সমুদ্র অতল








