শাহনাজ পারভীন মিতা :
বর্ষার বৃষ্টিস্নাত দুপুর
জানালায় রুমঝুম বৃষ্টি নুপুর,
এপারে তুমি বন্ধ ঘরে
লতাগুল্ম ছুঁয়ে ঝরে বৃষ্টি অঝোরে।
দৃষ্টির অতলে দৃষ্টি খেলা করে
টুপটাপ বৃষ্টি পাতায় ঝরে,
কি ভাবনায় তুমি নিভৃতে
দেখছো চোখের অপলক দৃষ্টিতে।
শহরের কোলাহলে চায়ের কাপ
জুড়ায় মন জীবনের বিষবাষ্প,
অবিরাম বর্ষণে মনের জানালা
ছুঁয়ে থাকো তুমি সারাটিবেলা ।
জানালার কাঁচে অবিরাম বর্ষণ
হারায় মন, দুঃখবোধ বিসর্জন।








