কবিতার অভিমান

রুখসানা রিমি :
——————
আজকাল কবিতাও কেমন যেনো
স্বার্থপর হয়ে গেছে
না ডাকলে কাছে আসতে চায় না!
সারাক্ষণ ঘুর ঘুর করে অস্থিমজ্জায়
উঁকিঝুকি মারে অনুভূতির জানালায়।
তবুও কাছে এসে আদর করে বলে না-
আমায় আলিঙ্গন করো কবি
আমি তোমার পর না।
তাই আর কবিতা লেখা হয় না।
যেদিকে তাকাই দেখি কৃত্রিম ভালবাসা
কুকুরছানাটাও ভালবাসা বোঝে
শুধু মানুষ বোঝে না!
তাই আমার ভালবাসা হয় না!
নাকি আমিই ভালবাসা বুঝি না?
কবিতা সেটাও আমায় কখনো বলে না!
কবিতা আমায় দিয়েছিল অনুরাগ
নতুন পৃথিবীর লাবণ্য, সুখানুভূতি!
কবিতা আমায় ভুলতে বলেছিল মায়া
আমি ভুলতে পারিনি
আবারো মানুষের মিষ্টি কথায় ডুবেছি!
কবিতার তাই এতো রাগ, এতো অভিমান!
আজকাল কবিতাকে বুঝাতে পারি না…
হে প্রিয় কবিতা-
কবিতো কাঠের মানুষ নয়
কবিতো পাহাড় কিংবা পাথরও নয়
বিশ্বাসের অমর্যাদা করে যারা আনন্দে ঘুমায়
তাদের ঘুম ভাঙ্গাতেই আমি দুনিয়াতে বাঁচি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

» নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

» বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা

» ‘পিচ্চি রাজাকে’ প্রিজনভ্যান থেকে নামানোই বড় অনিয়ম: এসকট টিম কর্মকর্তা

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» জাসদ কার্যালয়ে যুবদলের অবস্থান গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

» যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা

» সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল ইসলাম খান

» প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কবিতার অভিমান

রুখসানা রিমি :
——————
আজকাল কবিতাও কেমন যেনো
স্বার্থপর হয়ে গেছে
না ডাকলে কাছে আসতে চায় না!
সারাক্ষণ ঘুর ঘুর করে অস্থিমজ্জায়
উঁকিঝুকি মারে অনুভূতির জানালায়।
তবুও কাছে এসে আদর করে বলে না-
আমায় আলিঙ্গন করো কবি
আমি তোমার পর না।
তাই আর কবিতা লেখা হয় না।
যেদিকে তাকাই দেখি কৃত্রিম ভালবাসা
কুকুরছানাটাও ভালবাসা বোঝে
শুধু মানুষ বোঝে না!
তাই আমার ভালবাসা হয় না!
নাকি আমিই ভালবাসা বুঝি না?
কবিতা সেটাও আমায় কখনো বলে না!
কবিতা আমায় দিয়েছিল অনুরাগ
নতুন পৃথিবীর লাবণ্য, সুখানুভূতি!
কবিতা আমায় ভুলতে বলেছিল মায়া
আমি ভুলতে পারিনি
আবারো মানুষের মিষ্টি কথায় ডুবেছি!
কবিতার তাই এতো রাগ, এতো অভিমান!
আজকাল কবিতাকে বুঝাতে পারি না…
হে প্রিয় কবিতা-
কবিতো কাঠের মানুষ নয়
কবিতো পাহাড় কিংবা পাথরও নয়
বিশ্বাসের অমর্যাদা করে যারা আনন্দে ঘুমায়
তাদের ঘুম ভাঙ্গাতেই আমি দুনিয়াতে বাঁচি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com