গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ৩

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরল্যাংড়া মোড়-চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মরিয়ম বেগম চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। ৯৯৯-এ ফোন করেছিলেন সুমি নিজেই। পরে পুলিশ রুবেল ও সুমিকে আটক করে।

পুলিশ সুপার বলেন, রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়মকে হত্যা করা হয়েছে। রুবেল ও সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এক স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের স্বর্ণের দুটি দুল উদ্ধার করেছে। সোমবার সুমি ওই দুল দুটি ওই স্বর্ণকারের কাছে বিক্রি করেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য ওই স্বর্ণকারকেও আটক রাখা হয়েছে।

নিহতের ছেলে মারুফ হোসেন বনি জানান, সোমবার রাতেও মাকে খুঁজে না পেয়ে তিনি রুবেলের বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তারা জানান, প্রাইভেট পড়ানো শেষে তার মা চলে গেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এদিকে স্থানীয়রা জানান, সুমি খাতুনের বিরুদ্ধে আগেও নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে জুসের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মেশানোর একাধিক অভিযোগ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ৩

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অধিরল্যাংড়া মোড়-চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মরিয়ম বেগম চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাতেই মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। ৯৯৯-এ ফোন করেছিলেন সুমি নিজেই। পরে পুলিশ রুবেল ও সুমিকে আটক করে।

পুলিশ সুপার বলেন, রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়মকে হত্যা করা হয়েছে। রুবেল ও সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এক স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের স্বর্ণের দুটি দুল উদ্ধার করেছে। সোমবার সুমি ওই দুল দুটি ওই স্বর্ণকারের কাছে বিক্রি করেছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য ওই স্বর্ণকারকেও আটক রাখা হয়েছে।

নিহতের ছেলে মারুফ হোসেন বনি জানান, সোমবার রাতেও মাকে খুঁজে না পেয়ে তিনি রুবেলের বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তারা জানান, প্রাইভেট পড়ানো শেষে তার মা চলে গেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এদিকে স্থানীয়রা জানান, সুমি খাতুনের বিরুদ্ধে আগেও নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে জুসের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মেশানোর একাধিক অভিযোগ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com