পুরনো স্মৃতিতে ডুব দিলেন প্রভা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তিনি প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের নানা মুহূর্তের প্রতিচ্ছবি তুলে ধরেন এই তারকা। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরনো স্মৃতিতে ডুব দিলেন তিনি।সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন প্রভা। যেখানে তাকে একটি নৌকায় বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা যায়।

হালকা নীল রঙের পোশাকে সমুদ্রের নীল জলরাশির মাঝে প্রভার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে সবার। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সমুদ্র আর আমি; পুরনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউকে একটি বিস্মৃত গানের মতো মনে হয়।’

ব্যস্ত জীবনের মাঝে তিনি ফিরে গেছেন থাইল্যান্ডের সেই ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর স্মৃতিতে। তার রূপ ও স্নিগ্ধতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘লাইফস্টাইল দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি।’ অন্য একজন লিখেছেন, ‘চমৎকার দৃশ্য এবং সুন্দর গান।’

প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক আটক

» ভারতের বিপক্ষে বিশ্বকাপে সেই জয়ই পাকিস্তানের সর্বনাশের শুরু: ইউসুফ

» যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত

» নিরাপদ খাদ্য আইনে দেশজুড়ে অভিযান: আগস্ট মাসে ১ কোটি টাকা জরিমানা, ৫০ মামলা

» সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

» সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুরনো স্মৃতিতে ডুব দিলেন প্রভা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তিনি প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের নানা মুহূর্তের প্রতিচ্ছবি তুলে ধরেন এই তারকা। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরনো স্মৃতিতে ডুব দিলেন তিনি।সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন প্রভা। যেখানে তাকে একটি নৌকায় বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা যায়।

হালকা নীল রঙের পোশাকে সমুদ্রের নীল জলরাশির মাঝে প্রভার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে সবার। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সমুদ্র আর আমি; পুরনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউকে একটি বিস্মৃত গানের মতো মনে হয়।’

ব্যস্ত জীবনের মাঝে তিনি ফিরে গেছেন থাইল্যান্ডের সেই ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর স্মৃতিতে। তার রূপ ও স্নিগ্ধতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘লাইফস্টাইল দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি।’ অন্য একজন লিখেছেন, ‘চমৎকার দৃশ্য এবং সুন্দর গান।’

প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com