বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: টুকু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিএনপির ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফার মাধ্যমেই জনগণকে জানাতে হবে, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালিত হবে, এবং জনগণের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট ট্রাকস্ট্যান্ডে শহর বিএনপির আয়োজনে পৌরসভার সাতটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, ‘আমরা বলেছি—রাষ্ট্র মেরামতের ৩১ দফা। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ ও জনগণের মৌলিক পরিবর্তন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেওয়ার পরও কোনো মুক্তিযোদ্ধা প্রতিবাদ করেননি। মুক্তিযোদ্ধাদের সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিএনপির।’

সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ১০০ লিটার ডিজেল মজুত রাখার অভিযোগে একজন গ্রেফতার

» জয়ার গ্ল্যামারাস ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা

» ঝড়ে রেললাইনে গাছ পড়ে ২ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

» এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

» ‘ইউনূস, আসিফ নজরুলসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে’: আনিস আলমগীর

» ২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী

» ‘জামায়াতকর্মী সুমির সঙ্গে আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’: জামায়াত আমির

» শামা ওবায়েদকে নর্তকী ও জায়মাকে নিয়ে নোংরামি প্রচার করায় জামায়াত নারী কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’: রাশেদ খান

» দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

» জরুরি বৈঠকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: টুকু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিএনপির ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফার মাধ্যমেই জনগণকে জানাতে হবে, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালিত হবে, এবং জনগণের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট ট্রাকস্ট্যান্ডে শহর বিএনপির আয়োজনে পৌরসভার সাতটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, ‘আমরা বলেছি—রাষ্ট্র মেরামতের ৩১ দফা। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ ও জনগণের মৌলিক পরিবর্তন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেওয়ার পরও কোনো মুক্তিযোদ্ধা প্রতিবাদ করেননি। মুক্তিযোদ্ধাদের সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিএনপির।’

সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com