সৈকতে নতুন বছরের শুরু মিমের

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই দেশের বাইরে দেখা যায় তাকে; মূলত অবকাশ যাপনেই ছুটে বেড়ান বিভিন্ন স্থানে। আর এ কারণে তাকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়।সদ্য বিদায়ী ২০২৫ সালটি মিমের জন্য বেশ ভালোই কেটেছে। বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরেই কাটিয়েছেন। গত ৩১ ডিসেম্বর একটি ভিডিওর মাধ্যমে তিনি পুরো বছরের স্মৃতিচারণ করেন। সেখানে সমুদ্র সৈকত, রিসোর্ট, রেস্টুরেন্ট, পাহাড় ও ঝরনার পাশাপাশি নিজের জিমের মুহূর্তগুলোও তুলে ধরেন। ভিডিওর ক্যাপশনে ‘গুডবাই ২০২৫’ লিখে বছরটিকে বিদায় জানান তিনি।

বেশ কিছুদিন ধরেই মালদ্বীপ সফরে ছিলেন মিম। এবার নতুন বছরের প্রথম দিনেই এক সৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন নায়িকা। যদিও তিনি সেই সৈকত বা স্থানের নামটি উল্লেখ করেননি।

ছবিতে মিমকে একটি উজ্জ্বল সবুজ অর্থাৎ লাইম গ্রিন রঙের শাড়িতে দেখা গেছে। সৈকতের বিভিন্ন স্থানে কখনো হেঁটে, কখনো দৌড়ে পোজ দিতে দেখা গেছে মিমকে। এছাড়াও বাতাসে মিমের খোলা চুল উড়িয়ে আবার ওড়না ওড়ানো পোজও আলাদাভাবে নজর কেড়েছে।

নায়িকা তার এই সুন্দর মুহূর্ত প্রকাশের সঙ্গে দিয়েছেন একটি বার্তাও। লিখেছেন, ‘কিছু চলমান মুহূর্ত; নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বছরটা হোক সুখের।’ আর এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে মিমের মন্তব্য ঘর।

উল্লেখ্য, ভ্রমণে মিমের বিশেষ শখের কথা সবারই জানা। কখনও থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই ভ্রমণের ছবি শেয়ার করে আলোচনায় আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি, নতুন বছরের শুরুতেই মিমের এই ‘ভ্রমণকন্যা’ রূপ দর্শকদের মুগ্ধ করেছে।  সূএ: ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৈকতে নতুন বছরের শুরু মিমের

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই দেশের বাইরে দেখা যায় তাকে; মূলত অবকাশ যাপনেই ছুটে বেড়ান বিভিন্ন স্থানে। আর এ কারণে তাকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়।সদ্য বিদায়ী ২০২৫ সালটি মিমের জন্য বেশ ভালোই কেটেছে। বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরেই কাটিয়েছেন। গত ৩১ ডিসেম্বর একটি ভিডিওর মাধ্যমে তিনি পুরো বছরের স্মৃতিচারণ করেন। সেখানে সমুদ্র সৈকত, রিসোর্ট, রেস্টুরেন্ট, পাহাড় ও ঝরনার পাশাপাশি নিজের জিমের মুহূর্তগুলোও তুলে ধরেন। ভিডিওর ক্যাপশনে ‘গুডবাই ২০২৫’ লিখে বছরটিকে বিদায় জানান তিনি।

বেশ কিছুদিন ধরেই মালদ্বীপ সফরে ছিলেন মিম। এবার নতুন বছরের প্রথম দিনেই এক সৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন নায়িকা। যদিও তিনি সেই সৈকত বা স্থানের নামটি উল্লেখ করেননি।

ছবিতে মিমকে একটি উজ্জ্বল সবুজ অর্থাৎ লাইম গ্রিন রঙের শাড়িতে দেখা গেছে। সৈকতের বিভিন্ন স্থানে কখনো হেঁটে, কখনো দৌড়ে পোজ দিতে দেখা গেছে মিমকে। এছাড়াও বাতাসে মিমের খোলা চুল উড়িয়ে আবার ওড়না ওড়ানো পোজও আলাদাভাবে নজর কেড়েছে।

নায়িকা তার এই সুন্দর মুহূর্ত প্রকাশের সঙ্গে দিয়েছেন একটি বার্তাও। লিখেছেন, ‘কিছু চলমান মুহূর্ত; নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বছরটা হোক সুখের।’ আর এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে মিমের মন্তব্য ঘর।

উল্লেখ্য, ভ্রমণে মিমের বিশেষ শখের কথা সবারই জানা। কখনও থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই ভ্রমণের ছবি শেয়ার করে আলোচনায় আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি, নতুন বছরের শুরুতেই মিমের এই ‘ভ্রমণকন্যা’ রূপ দর্শকদের মুগ্ধ করেছে।  সূএ: ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com