মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ ভোরে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালিতলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উৎপল সরকার ভোরে ইঞ্জিনচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসেদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর ৩-৪ দুবৃর্ত্ত ভ্যানচালক ফিরোজ মোল্লাকে চোখ বেঁধে রাস্তার পাশের ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখে। এ সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। দুবৃর্ত্তরা উৎপল সরকারের কাছে থাকা টাকা নিয়ে যায়।

সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপলের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এই বাজেট ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি, জুলাইয়ের বাজেট নয়: সংসদে শাজাহান চৌধুরী

» গ্যালারিতে ৩৬ লাখ দর্শক! সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বকাপ

» ‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা

» দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

» ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

» তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার

» দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

» প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে : অর্থমন্ত্রী

» পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের সালথায় উৎপল সরকার (২৬) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ ভোরে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালিতলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উৎপল সরকার ভোরে ইঞ্জিনচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসেদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর ৩-৪ দুবৃর্ত্ত ভ্যানচালক ফিরোজ মোল্লাকে চোখ বেঁধে রাস্তার পাশের ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখে। এ সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। দুবৃর্ত্তরা উৎপল সরকারের কাছে থাকা টাকা নিয়ে যায়।

সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎপলের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com