রিমান্ড শেষে কারাগারে আনিসুল-কামরুল-সোলাইমান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

গত ১৮ জুন আনিসুল হকের পাঁচ দিন, ২৪ সেপ্টেম্বর কামরুল ইসলামের পাঁচ দিন এবং ২০ অক্টোবর সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় = গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রোজিনা আক্তার। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রিমান্ড শেষে কারাগারে আনিসুল-কামরুল-সোলাইমান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

গত ১৮ জুন আনিসুল হকের পাঁচ দিন, ২৪ সেপ্টেম্বর কামরুল ইসলামের পাঁচ দিন এবং ২০ অক্টোবর সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় = গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রোজিনা আক্তার। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com