ব্যালন ডি’অর তোমারই প্রাপ্য, ডেম্বেলেকে মেসি

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :  অবশেষে উসমান ডেম্বেলের হাতেই উঠেছে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ আবদান রেখেছিলেন ডেম্বেলে। অন্যদিকে, আলোচনায় ছিলেন বার্সার হয়ে তিনটি ট্রফি জেতা লামিন ইয়ামাল। তবে শেষপর্যন্ত ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে ডেম্বেলের নাম ঘোষণা করা হয়। এই পুরস্কার জেতার পর প্রশংসায় সিক্ত হচ্ছেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি।

সোমবার প্যারিসের শাতলিয়ে থিয়েটারে ঝলমলে রাতে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জেতেন ডেম্বেলে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরাসি ফরোয়ার্ড এক মৌসুমে জিতেছেন পাঁচটি শিরোপা, করেছেন ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট।

এই বিশেষ অর্জনের পর অভিনন্দন জানিয়েছেন ইতিহাসের সর্বোচ্চ ব্যালন ডি’অরজয়ী ফুটবলার মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেম্বেলের পোস্ট করা ছবির মন্তব্য বিভাগে আর্জেন্টাইন মহাতারকা লিখেছেন, গ্রেট ওস। অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তোমারই প্রাপ্য।

বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন ডেম্বেলে। সেখানে মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। তবে আর সেই সময়টাকে স্মরণ করে ডেম্বেলে বলেন, মেসির পরামর্শেই বদলেছি আমি। তিনি বলেছিলেন, স্বপ্ন ছুঁতে চাইলে সিরিয়াস হতে হবে। আমি তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যালন ডি’অর তোমারই প্রাপ্য, ডেম্বেলেকে মেসি

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :  অবশেষে উসমান ডেম্বেলের হাতেই উঠেছে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ আবদান রেখেছিলেন ডেম্বেলে। অন্যদিকে, আলোচনায় ছিলেন বার্সার হয়ে তিনটি ট্রফি জেতা লামিন ইয়ামাল। তবে শেষপর্যন্ত ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে ডেম্বেলের নাম ঘোষণা করা হয়। এই পুরস্কার জেতার পর প্রশংসায় সিক্ত হচ্ছেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি।

সোমবার প্যারিসের শাতলিয়ে থিয়েটারে ঝলমলে রাতে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জেতেন ডেম্বেলে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরাসি ফরোয়ার্ড এক মৌসুমে জিতেছেন পাঁচটি শিরোপা, করেছেন ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট।

এই বিশেষ অর্জনের পর অভিনন্দন জানিয়েছেন ইতিহাসের সর্বোচ্চ ব্যালন ডি’অরজয়ী ফুটবলার মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেম্বেলের পোস্ট করা ছবির মন্তব্য বিভাগে আর্জেন্টাইন মহাতারকা লিখেছেন, গ্রেট ওস। অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তোমারই প্রাপ্য।

বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন ডেম্বেলে। সেখানে মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। তবে আর সেই সময়টাকে স্মরণ করে ডেম্বেলে বলেন, মেসির পরামর্শেই বদলেছি আমি। তিনি বলেছিলেন, স্বপ্ন ছুঁতে চাইলে সিরিয়াস হতে হবে। আমি তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com