দেলোয়ার হোসেন লাইফ , বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ উপজেলার বনপাড়া মৃধাপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাবনা থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।








