বিএনপির সমাবেশের পাশে ছোট হাতবোমা বিস্ফোরণ, যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট হাতবোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় রাসেল নামে এক সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা সেতু উত্তর থানার পাশের খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে উপজেলা শ্রমিক দল ও ছাত্রদলের আয়োজনে খানবাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশ শুরু হয়। সমাবেশে নেতাকর্মীদের বক্তব্য শেষে তারা সেখানে অবস্থান করছিলেন। এ সময় সন্ধ্যায় সমাবেশস্থলের বিপরীত পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে উপস্থিত লোকজন ধাওয়া করে রাসেল নামে এক যুবককে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়।

পরে আটক যুবককে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়। ঘটনার পর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সেখানে ককটেল নয়, একটি ছোট হাতবোমা বিস্ফোরিত হয়েছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ

» ১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত প্রকাশ, কোথায় কবে?

» জমাদিউস সানি শুরু, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

» আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» বিএনপির সমাবেশের পাশে ছোট হাতবোমা বিস্ফোরণ, যুবক আটক

» রহস্য-রোমাঞ্চে জয়া-শ্রাবন্তীর নতুন যাত্রা

» বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

» ইরানে অবরোধের পক্ষে রুবিও, চুক্তির পক্ষে ভ্যান্স: ট্রাম্প প্রশাসনে বিভক্তি?

» শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

» ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপির সমাবেশের পাশে ছোট হাতবোমা বিস্ফোরণ, যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট হাতবোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় রাসেল নামে এক সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা সেতু উত্তর থানার পাশের খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে উপজেলা শ্রমিক দল ও ছাত্রদলের আয়োজনে খানবাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশ শুরু হয়। সমাবেশে নেতাকর্মীদের বক্তব্য শেষে তারা সেখানে অবস্থান করছিলেন। এ সময় সন্ধ্যায় সমাবেশস্থলের বিপরীত পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে উপস্থিত লোকজন ধাওয়া করে রাসেল নামে এক যুবককে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়।

পরে আটক যুবককে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়। ঘটনার পর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সেখানে ককটেল নয়, একটি ছোট হাতবোমা বিস্ফোরিত হয়েছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com