ইরানে অবরোধের পক্ষে রুবিও, চুক্তির পক্ষে ভ্যান্স: ট্রাম্প প্রশাসনে বিভক্তি?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটিতে নতুন করে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর আর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে সামরিক সংঘাত ও চুক্তির টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র এখন দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অবরোধ ও চাপের কৌশলকেই বেছে নিয়েছে।

গত মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, অর্থনৈতিক উপায়েই লক্ষ্য অর্জিত হলে সামরিক হামলার কোনো প্রয়োজন নেই। তিনি জানান, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে। এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে আর হামলার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির হারের পেছনে একটি বড় কারণ ছিল ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে জনগণের বিরোধিতা। সম্প্রতি রয়টার্স ও ইপসসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের পক্ষে।

ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে চুক্তি ও সংঘাত—উভয় পথ পরিহার করে মাঝখানের একটি পথ হিসেবে কঠোর অবরোধের নীতি গ্রহণ করেছে। এই নীতিতে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সমর্থন রয়েছে।

তবে রয়টার্সের খবর অনুযায়ী, যুদ্ধবিরোধী অবস্থান নেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি চুক্তির পক্ষে, যা ট্রাম্প এই মুহূর্তে সম্ভব বলে মনে করেন না। এদিকে, মার্কিন অবরোধের কারণে পাকিস্তান, ইরাক ও তুরস্কের মতো আঞ্চলিক মিত্রদের ব্যবসায়িক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার বলেছেন, সামরিক বা অর্থনৈতিক চাপ দিয়ে এই যুদ্ধ থামবে না, বরং ‘সম্মানজনক ভাষা’ ব্যবহার করতে হবে। যুক্তরাষ্ট্রের উচিত ইরানের দাবিগুলো মেনে নেওয়া। অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না। নতুন কোনো হামলা হলে দূরবর্তী মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

কাতারের মধ্যস্থতায় আলোচনা চলছে বলে খবর থাকলেও যুক্তরাষ্ট্রের দাবিকে ‘বাস্তবসম্মত নয়’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। বিশ্লেষকদের ধারণা, অভ্যন্তরীণ রাজনীতি ও মিত্রদের চাপের মুখে ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপ থেকে সরে এসে মূলত অবরোধ ও চাপের মাধ্যমেই ইরানকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রহস্য-রোমাঞ্চে জয়া-শ্রাবন্তীর নতুন যাত্রা

» বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

» ইরানে অবরোধের পক্ষে রুবিও, চুক্তির পক্ষে ভ্যান্স: ট্রাম্প প্রশাসনে বিভক্তি?

» শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

» ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি

» ঢাকা-পাবনা রুটে নতুন ২ ট্রেনের টিকিট বিক্রি শুরু

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

» রামায়ণে চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ

» ‘জিততে বা ড্র করতে হবে’, বাংলাদেশ ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা কোচ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানে অবরোধের পক্ষে রুবিও, চুক্তির পক্ষে ভ্যান্স: ট্রাম্প প্রশাসনে বিভক্তি?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটিতে নতুন করে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর আর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে সামরিক সংঘাত ও চুক্তির টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র এখন দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অবরোধ ও চাপের কৌশলকেই বেছে নিয়েছে।

গত মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, অর্থনৈতিক উপায়েই লক্ষ্য অর্জিত হলে সামরিক হামলার কোনো প্রয়োজন নেই। তিনি জানান, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে। এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে আর হামলার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির হারের পেছনে একটি বড় কারণ ছিল ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে জনগণের বিরোধিতা। সম্প্রতি রয়টার্স ও ইপসসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের পক্ষে।

ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে চুক্তি ও সংঘাত—উভয় পথ পরিহার করে মাঝখানের একটি পথ হিসেবে কঠোর অবরোধের নীতি গ্রহণ করেছে। এই নীতিতে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সমর্থন রয়েছে।

তবে রয়টার্সের খবর অনুযায়ী, যুদ্ধবিরোধী অবস্থান নেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি চুক্তির পক্ষে, যা ট্রাম্প এই মুহূর্তে সম্ভব বলে মনে করেন না। এদিকে, মার্কিন অবরোধের কারণে পাকিস্তান, ইরাক ও তুরস্কের মতো আঞ্চলিক মিত্রদের ব্যবসায়িক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার বলেছেন, সামরিক বা অর্থনৈতিক চাপ দিয়ে এই যুদ্ধ থামবে না, বরং ‘সম্মানজনক ভাষা’ ব্যবহার করতে হবে। যুক্তরাষ্ট্রের উচিত ইরানের দাবিগুলো মেনে নেওয়া। অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না। নতুন কোনো হামলা হলে দূরবর্তী মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

কাতারের মধ্যস্থতায় আলোচনা চলছে বলে খবর থাকলেও যুক্তরাষ্ট্রের দাবিকে ‘বাস্তবসম্মত নয়’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। বিশ্লেষকদের ধারণা, অভ্যন্তরীণ রাজনীতি ও মিত্রদের চাপের মুখে ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপ থেকে সরে এসে মূলত অবরোধ ও চাপের মাধ্যমেই ইরানকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com