কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৩৫১ জন আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে আরও ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৩৬ দিনে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. লুৎফর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবির সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

তিনি বলেন, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ

» বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : ভারপ্রাপ্ত মহাসচিব

» কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না : বিরোধীদলীয় নেতা

» বড় সাজ্জাদের সহযোগী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

» শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

» ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে মেলবোর্নে

» বিশালাকার স্বর্ণের ঝুমকা বানিয়ে আমিরাতের বিশ্ব রেকর্ড

» মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষবিদায়ে একাত্তরের পরাজিত শক্তির অপরাজনীতি

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার৫৩৮ ,মামলা ২৯টি

» চাঁদপুরের ইলিশঘাটে ভালো বলে পচা ইলিশ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৩৫১ জন আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে আরও ৩৫১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৩৬ দিনে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. লুৎফর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবির সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

তিনি বলেন, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com