বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবুল কালাম আজাদের মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ওসি জানান, রাতে বাড়িতে শুধু নিহত ব্যক্তির স্ত্রী ছিলেন। ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা কেন এবং কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, সকালেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মাদকাসক্তি প্রতিরোধে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করছে সরকার: শিক্ষামন্ত্রী

» ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান

» জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» পিংক বাসের জন্য নারী চালকদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

» হাদী হত্যার বিচার দাবিতে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল ইনকিলাব মঞ্চ

» আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: চরমোনাই

» ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

» সরকার জনগণের পেটে লাথি দিয়েছে, তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে: পাটওয়ারী

» তারেক রহমানের দেশ পরিচালনা করার কোনো ধরনের প্ল্যান-পরিকল্প নেই: নাহিদ ইসলাম

» এলডিসি থেকে উত্তরণ পেছানো প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন :

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজ সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবুল কালাম আজাদের মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ওসি জানান, রাতে বাড়িতে শুধু নিহত ব্যক্তির স্ত্রী ছিলেন। ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা কেন এবং কীভাবে ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, সকালেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com