ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মেহেরপুরের গাংনী রংমহল সীমান্তে খাসমহল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবাসহ রুবেল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে ৪৭ বিজিবির একটি টহল দল তাকে আটক করে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গাংনী রংমহল সীমান্তে খাসমহল মাঠ এলাকায় নিয়মিত টহলের সময় বিজিবির একটি টহল দল রুবেল হোসেনকে আটক করে এসময় তার কাছ থেকে ভারতীয় এক বোতল মদ, ১০ পিস ইয়াবা, একটি স্বর্ণের আংটি, একটি এয়ারপড, দুটি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৮ হাজার ৪২০ টাকা।
৪৭ বিজিবি আরও জানায়, আটক রুবেল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।








