বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে জায়গা হয়নি তারকা পেসার আলজারি জোসেফ ও সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক শাই হোপের। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার কেভিন উইকহ্যাম।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেল চোট কাটিয়ে দলে ফিরেছেন। অন্যদিকে, শারীরিক ধকল ও চোটের ঝুঁকি বিবেচনায় টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আলজারি জোসেফ। পাশাপাশি ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে শাই হোপকে।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে আলজারি জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লাল বলের ক্রিকেটে দীর্ঘ সময় বোলিং করার শারীরিক চাপ ও চোটের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ায় জোসেফের সম্মতিও ছিল। তবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।

জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে, ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বের কথা মাথায় রেখে শাই হোপের খেলার চাপ কমাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন কেভিন উইকহ্যাম।

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নজর কেড়েছেন ২৫ বছর বয়সী উইকহ্যাম। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। ৭৮.৬০ গড়ে করেছেন ৩৯৩ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ ৪০.৮৮ গড়ে রান করেছেন এই ব্যাটার।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ক্যারিবীয়দের জন্যও এটি ঘুরে দাঁড়ানোর সুযোগ।

আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দল
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

» হাড় ক্ষয় রোগ প্রতিরোধ জরুরি

» নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রমাণ ছাড়া কাউকে অপরাধী মনে করা পাপ: ইসলাম

» ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতি থেকে সরে এসে রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

» শেখ হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

» সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

» সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দিলেন নানা নির্দেশনা

» দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর একদিনেই তিন বিভাগে যাবেন প্রধানমন্ত্রী

» পরাজয়ের শঙ্কায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ডাকসু জিএস ফরহাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে জায়গা হয়নি তারকা পেসার আলজারি জোসেফ ও সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক শাই হোপের। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার কেভিন উইকহ্যাম।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া ওপেনার জন ক্যাম্পবেল চোট কাটিয়ে দলে ফিরেছেন। অন্যদিকে, শারীরিক ধকল ও চোটের ঝুঁকি বিবেচনায় টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আলজারি জোসেফ। পাশাপাশি ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে শাই হোপকে।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে আলজারি জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। লাল বলের ক্রিকেটে দীর্ঘ সময় বোলিং করার শারীরিক চাপ ও চোটের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ায় জোসেফের সম্মতিও ছিল। তবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।

জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে, ২০২৭ সালের বিশ্বকাপ বাছাইপর্বের কথা মাথায় রেখে শাই হোপের খেলার চাপ কমাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন কেভিন উইকহ্যাম।

ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নজর কেড়েছেন ২৫ বছর বয়সী উইকহ্যাম। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রতিযোগিতায় তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। ৭৮.৬০ গড়ে করেছেন ৩৯৩ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ ৪০.৮৮ গড়ে রান করেছেন এই ব্যাটার।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ক্যারিবীয়দের জন্যও এটি ঘুরে দাঁড়ানোর সুযোগ।

আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দল
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com