টানা তৃতীয়বার এমএলএসের প্লে-অফে মেসির মায়ামি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার সকালে নিজেদের মাঠে ম্যাচের ২০ মিনিটে হার্মান বের্তেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল। তার গোলের পেছনে ছিল মেসির দারুণ এক সহায়তা।

গোল না পেলেও চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগে এখন পর্যন্ত ২৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৪টি গোল করিয়েছেন তিনি। টানা তৃতীয়বার এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও এগিয়ে আছেন মেসি। গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও তার অবস্থান শক্ত।

অন্যদিকে, মায়ামির জয়ে বড় অবদান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের। ম্যাচের শেষ দিকে পেনাল্টিসহ চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। প্রতিপক্ষ ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি।

গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল মায়ামি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে দলটি। আগামী ১৮ নভেম্বর শুরু হবে প্লে-অফের লড়াই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী

» সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী

» শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

» ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ

» ‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’

» হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম

» নিজের দলের কেউ মাদক কারবারে জড়ালে ছাড় নয়, শাস্তি আরও বড়: ইশরাক

» গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

» নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টানা তৃতীয়বার এমএলএসের প্লে-অফে মেসির মায়ামি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার সকালে নিজেদের মাঠে ম্যাচের ২০ মিনিটে হার্মান বের্তেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল। তার গোলের পেছনে ছিল মেসির দারুণ এক সহায়তা।

গোল না পেলেও চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগে এখন পর্যন্ত ২৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৪টি গোল করিয়েছেন তিনি। টানা তৃতীয়বার এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও এগিয়ে আছেন মেসি। গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও তার অবস্থান শক্ত।

অন্যদিকে, মায়ামির জয়ে বড় অবদান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের। ম্যাচের শেষ দিকে পেনাল্টিসহ চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। প্রতিপক্ষ ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি।

গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল মায়ামি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে দলটি। আগামী ১৮ নভেম্বর শুরু হবে প্লে-অফের লড়াই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com