হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নিজের চরম অসাবধানতার মাসুল দিলেন তিলক বর্মা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দেখা গেল এক বিস্ময়কর রান আউট। শট খেলে ক্রিজের বাইরে চলে যাওয়ার পর তিলক একেবারেই স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে ফিরছিলেন, কোনো তাড়াহুড়ো ছিল না তার মধ্যে। প্রতিপক্ষ বোলার সুযোগটি লুফে নিতে মুহূর্তও দেরি করেননি; উইকেটকিপারের হাত থেকে পাওয়া বল দিয়ে ভেঙে দেন উইকেট। ফলাফল—ক্রিজে পৌঁছানোর আগেই এক অবিশ্বাস্য রান আউট!

ভারতের ইনিংসের ১৭তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি বল করছিলেন। লেগ সাইডে ফুল টস বল করেছিলেন মোতি। অক্ষর প্যাটেল জোরে সেই বল ফ্লিক করেন। তারা একটি সিঙ্গেল রান নিলেও পর ক্ষণেই মাঝ পিচে ফিরে এসে কথা বলতে থাকেন। দুই রান নেওয়ার চেষ্টা করেননি। ভেবেছিলেন বলটি চার হয়ে গিয়েছে। একে অপরের সঙ্গে হাতও মেলান। পরে অক্ষর নিজের ক্রিজের দিকে হাঁটতে শুরু করেন।

কিন্তু বল চার হয়নি। বাউন্ডারির কাছে ঝাঁপিয়ে বলটি থামান কেমো পল। বল বাউন্ডারির দিকে এগিয়ে যাওয়ার সময় উঠে দাঁড়িয়ে বলটি আবার ধরে ফেলেন পল। সেই বল ছুড়ে উইকেটকিপার শাই হোপের কাছে। ঘটনাটি কী হচ্ছে দেখতে পেয়ে দ্রুত ক্রিজে ব্যাট ঠেকানোয় রান আউট হননি অক্ষর প্যাটেল। তিলক তখন পিছন ফিরে হাঁটছিলেন। তিনি কিছুই দেখতে পাননি। হোপ সেই বল ফেরত পাঠান বোলিং প্রান্তে থাকা মোতির কাছে। তিলক তখনও নিজের ক্রিজের থেকে অনেক দূরে ছিলেন। তিনি হেঁটে হেঁটে ক্রিজে ফিরছিলেন। এমন সময় মোতি বল ধরে উইকেট ভেঙে দিয়ে আউটের আবেদন করেন।

মাঠের আম্পায়ার বিষয়টি বুঝতে না পেরে তৃতীয় আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে বলেন। তৃতীয় আম্পায়ার প্রথমে দেখেন যে বাউন্ডারিতে ঠিক করে পুরান বল আটকেছিলেন কি না। তা নিয়ে নিশ্চিত হতেই রান আউটের ঘটনাটি দেখেন। রিপ্লে দেখে তিলককে রান আউট দেন। ক্রিজে জমে গিয়েও এভাবে আউট হওয়ায় হতাশায় মাথা নাড়তে নাড়তে বেরিয়ে আসেন তিলক। ডাগআউটে থাকা কোচ গৌতম গম্ভীরও একেবারেই খুশি হতে পারেননি।

এর আগে ২০১১ সালে ট্রেন্টব্রিজে ভারত-ইংল্যান্ড টেস্টেও এমন ঘটনা ঘটেছিল। ইংল্যান্ডের ইয়ান বেল এমন ভাবেই রান আউট হয়েছিলেন। ভেবেছিলেন ইয়ন মর্গানের শট চার হয়ে গিয়েছে। ক্রিজ ছেড়ে মর্গানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। বল বাউন্ডারির দড়ি ছোঁয়ার আগেই ভারতের এক ফিল্ডার বল ছোড়েন। মহেন্দ্র সিংহ ধোনি রান আউট করে দেন। পরে অবশ্য তিনি রান আউটের দাবি প্রত্যাহার করে দেন। ইয়ান বেলও খেলা চালিয়ে যান। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ২০ ওভারে ২২৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

» মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

» নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট

» পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন

» বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের

» অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন? অজান্তেই শরীরে ঢুকছে বিষ!

» শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

» জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ

» নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়ে রান আউট!

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নিজের চরম অসাবধানতার মাসুল দিলেন তিলক বর্মা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দেখা গেল এক বিস্ময়কর রান আউট। শট খেলে ক্রিজের বাইরে চলে যাওয়ার পর তিলক একেবারেই স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে ফিরছিলেন, কোনো তাড়াহুড়ো ছিল না তার মধ্যে। প্রতিপক্ষ বোলার সুযোগটি লুফে নিতে মুহূর্তও দেরি করেননি; উইকেটকিপারের হাত থেকে পাওয়া বল দিয়ে ভেঙে দেন উইকেট। ফলাফল—ক্রিজে পৌঁছানোর আগেই এক অবিশ্বাস্য রান আউট!

ভারতের ইনিংসের ১৭তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি বল করছিলেন। লেগ সাইডে ফুল টস বল করেছিলেন মোতি। অক্ষর প্যাটেল জোরে সেই বল ফ্লিক করেন। তারা একটি সিঙ্গেল রান নিলেও পর ক্ষণেই মাঝ পিচে ফিরে এসে কথা বলতে থাকেন। দুই রান নেওয়ার চেষ্টা করেননি। ভেবেছিলেন বলটি চার হয়ে গিয়েছে। একে অপরের সঙ্গে হাতও মেলান। পরে অক্ষর নিজের ক্রিজের দিকে হাঁটতে শুরু করেন।

কিন্তু বল চার হয়নি। বাউন্ডারির কাছে ঝাঁপিয়ে বলটি থামান কেমো পল। বল বাউন্ডারির দিকে এগিয়ে যাওয়ার সময় উঠে দাঁড়িয়ে বলটি আবার ধরে ফেলেন পল। সেই বল ছুড়ে উইকেটকিপার শাই হোপের কাছে। ঘটনাটি কী হচ্ছে দেখতে পেয়ে দ্রুত ক্রিজে ব্যাট ঠেকানোয় রান আউট হননি অক্ষর প্যাটেল। তিলক তখন পিছন ফিরে হাঁটছিলেন। তিনি কিছুই দেখতে পাননি। হোপ সেই বল ফেরত পাঠান বোলিং প্রান্তে থাকা মোতির কাছে। তিলক তখনও নিজের ক্রিজের থেকে অনেক দূরে ছিলেন। তিনি হেঁটে হেঁটে ক্রিজে ফিরছিলেন। এমন সময় মোতি বল ধরে উইকেট ভেঙে দিয়ে আউটের আবেদন করেন।

মাঠের আম্পায়ার বিষয়টি বুঝতে না পেরে তৃতীয় আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে বলেন। তৃতীয় আম্পায়ার প্রথমে দেখেন যে বাউন্ডারিতে ঠিক করে পুরান বল আটকেছিলেন কি না। তা নিয়ে নিশ্চিত হতেই রান আউটের ঘটনাটি দেখেন। রিপ্লে দেখে তিলককে রান আউট দেন। ক্রিজে জমে গিয়েও এভাবে আউট হওয়ায় হতাশায় মাথা নাড়তে নাড়তে বেরিয়ে আসেন তিলক। ডাগআউটে থাকা কোচ গৌতম গম্ভীরও একেবারেই খুশি হতে পারেননি।

এর আগে ২০১১ সালে ট্রেন্টব্রিজে ভারত-ইংল্যান্ড টেস্টেও এমন ঘটনা ঘটেছিল। ইংল্যান্ডের ইয়ান বেল এমন ভাবেই রান আউট হয়েছিলেন। ভেবেছিলেন ইয়ন মর্গানের শট চার হয়ে গিয়েছে। ক্রিজ ছেড়ে মর্গানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। বল বাউন্ডারির দড়ি ছোঁয়ার আগেই ভারতের এক ফিল্ডার বল ছোড়েন। মহেন্দ্র সিংহ ধোনি রান আউট করে দেন। পরে অবশ্য তিনি রান আউটের দাবি প্রত্যাহার করে দেন। ইয়ান বেলও খেলা চালিয়ে যান। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ২০ ওভারে ২২৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com