ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মুরশিদার দলে ফেরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পেলেন ওপেনার মুরশিদা খাতুন। ১৬ সদস্যের দলে তার অন্তর্ভুক্তির বিষয়টি এখন বড় আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকবাজের তথ্যমতে, নির্বাচক কমিটির তৈরি করা সফরের ১৫ সদস্যের প্রাথমিক দলে এই বাঁহাতি ওপেনার ছিলেন না।

তবে যোগ্য কোনো প্রার্থী যেন বাদ না পড়ে, এমন সিদ্ধান্তের পর তাকে দলে জায়গা দিতে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু সফরের দলে মুরশিদাকে অন্তর্ভুক্ত করার জন্য জোরালো সুপারিশ করার পরই বিষয়টি আলোচনায় এসেছে।

তবে ১৫ সদস্যের মূল দলে মুরশিদা ছিলেন না, তা অস্বীকার করেছেন বিসিবির এই কর্মকর্তা। তিনি জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই তিনি তাকে দলে নেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দলে মুরশিদাকে কেন রাখা হয়নি অথচ অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ দেওয়া হলো তা নিয়ে বেশ বিস্ময় ও প্রশ্ন উঠেছিল।

রফিকুল ইসলাম বাবু ক্রিকবাজকে বলেন, “সত্যি বলতে, নারী বিভাগের দায়িত্ব নেওয়ার আগেই এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল চূড়ান্ত করা হয়েছিল।” তিনি বলেন, “পরবর্তীতে যখন অস্ট্রেলিয়া সফরের দল গঠন করা হচ্ছিল, তখন আমি মুরশিদাকে দলে নেওয়ার অনুরোধ জানাই। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘ইমার্জিং’ দলের হয়ে তিনিই একমাত্র ভালো পারফর্ম করেছিলেন, তাই তিনি সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন।”

তিনি আরও বলেন, “পুরো দক্ষিণ আফ্রিকা সফরে মাত্র একটিই ফিফটি হয়েছিল, আর সেটি তিনিই করেছিলেন ৬১ রানের ইনিংস। ক্যারিয়ারে মাত্র একবার খারাপ খেলার কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল এবং পুরোপুরি বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল। পরে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তার পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই তাকে পুনরায় বিবেচনায় নেওয়া হয়।”

তিনি বলেন, “আমি তার পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে নেওয়ার কথা বলেছিলাম। আরও অনেকেই খারাপ খেলছে কিন্তু তাদের বাদ দেওয়া হয়নি; তাই আমার মনে হয়েছে তারও একটি সুযোগ পাওয়া উচিত।” দল নির্বাচনে বিসিবির নারী কমিটির চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগের বিষয়টি খুব একটা আশ্চর্যজনক নয়। পুরুষ দলের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। তবে নারী দলের ক্ষেত্রে বিষয়টি এমন ছিল না বলেই জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো ক্রিকবাজকে নিশ্চিত করেছে, বিসিবির বর্তমান প্রধান তামিম ইকবাল দল নির্বাচনের বিষয়ে খুব একটা হস্তক্ষেপ করেন না।

বিসিবির একটি অংশের দাবি, রাজনৈতিক চাপের কারণেই বাবুকে মুরশিকার নাম প্রস্তাব করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করতে হয়েছিল; যদিও বাবু নিজে এই দাবির সাথে দ্বিমত পোষণ করেন। তিনি যোগ করেন, আমার ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল, এই কথাটি সত্য নয়। মুর্শিদাকে তার পারফরম্যান্সের কারণে নাকি অন্য কোনো কারণে দলে নেওয়া হয়েছিল, তা বিতর্কের বিষয়। তবে অন্তত এটুকু বলা যায়, তার ক্ষেত্রে যে প্রক্রিয়াটি অনুসরণ করা হয়েছিল, তা কোনোভাবেই আদর্শ ছিল না।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আগামী ৯ থেকে ১৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা

» পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

» সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

» জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

» ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘

» আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান

» দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

» বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে খেলাফত মজলিসের এমপি মাহবুবা হাকিম

» সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ

» নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মুরশিদার দলে ফেরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পেলেন ওপেনার মুরশিদা খাতুন। ১৬ সদস্যের দলে তার অন্তর্ভুক্তির বিষয়টি এখন বড় আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকবাজের তথ্যমতে, নির্বাচক কমিটির তৈরি করা সফরের ১৫ সদস্যের প্রাথমিক দলে এই বাঁহাতি ওপেনার ছিলেন না।

তবে যোগ্য কোনো প্রার্থী যেন বাদ না পড়ে, এমন সিদ্ধান্তের পর তাকে দলে জায়গা দিতে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু সফরের দলে মুরশিদাকে অন্তর্ভুক্ত করার জন্য জোরালো সুপারিশ করার পরই বিষয়টি আলোচনায় এসেছে।

তবে ১৫ সদস্যের মূল দলে মুরশিদা ছিলেন না, তা অস্বীকার করেছেন বিসিবির এই কর্মকর্তা। তিনি জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই তিনি তাকে দলে নেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দলে মুরশিদাকে কেন রাখা হয়নি অথচ অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ দেওয়া হলো তা নিয়ে বেশ বিস্ময় ও প্রশ্ন উঠেছিল।

রফিকুল ইসলাম বাবু ক্রিকবাজকে বলেন, “সত্যি বলতে, নারী বিভাগের দায়িত্ব নেওয়ার আগেই এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল চূড়ান্ত করা হয়েছিল।” তিনি বলেন, “পরবর্তীতে যখন অস্ট্রেলিয়া সফরের দল গঠন করা হচ্ছিল, তখন আমি মুরশিদাকে দলে নেওয়ার অনুরোধ জানাই। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘ইমার্জিং’ দলের হয়ে তিনিই একমাত্র ভালো পারফর্ম করেছিলেন, তাই তিনি সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন।”

তিনি আরও বলেন, “পুরো দক্ষিণ আফ্রিকা সফরে মাত্র একটিই ফিফটি হয়েছিল, আর সেটি তিনিই করেছিলেন ৬১ রানের ইনিংস। ক্যারিয়ারে মাত্র একবার খারাপ খেলার কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল এবং পুরোপুরি বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল। পরে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তার পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই তাকে পুনরায় বিবেচনায় নেওয়া হয়।”

তিনি বলেন, “আমি তার পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে নেওয়ার কথা বলেছিলাম। আরও অনেকেই খারাপ খেলছে কিন্তু তাদের বাদ দেওয়া হয়নি; তাই আমার মনে হয়েছে তারও একটি সুযোগ পাওয়া উচিত।” দল নির্বাচনে বিসিবির নারী কমিটির চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগের বিষয়টি খুব একটা আশ্চর্যজনক নয়। পুরুষ দলের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। তবে নারী দলের ক্ষেত্রে বিষয়টি এমন ছিল না বলেই জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো ক্রিকবাজকে নিশ্চিত করেছে, বিসিবির বর্তমান প্রধান তামিম ইকবাল দল নির্বাচনের বিষয়ে খুব একটা হস্তক্ষেপ করেন না।

বিসিবির একটি অংশের দাবি, রাজনৈতিক চাপের কারণেই বাবুকে মুরশিকার নাম প্রস্তাব করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করতে হয়েছিল; যদিও বাবু নিজে এই দাবির সাথে দ্বিমত পোষণ করেন। তিনি যোগ করেন, আমার ওপর কোনো রাজনৈতিক চাপ ছিল, এই কথাটি সত্য নয়। মুর্শিদাকে তার পারফরম্যান্সের কারণে নাকি অন্য কোনো কারণে দলে নেওয়া হয়েছিল, তা বিতর্কের বিষয়। তবে অন্তত এটুকু বলা যায়, তার ক্ষেত্রে যে প্রক্রিয়াটি অনুসরণ করা হয়েছিল, তা কোনোভাবেই আদর্শ ছিল না।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আগামী ৯ থেকে ১৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com