পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। একইসঙ্গে আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, আজান ও নামাজের সময়সূচি তৈরি করে জেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়সূচি সম্পর্কে অবগত হয়ে সে অনুযায়ী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।

দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পালাক্রমে পাহারার দেওয়ার পরামর্শ দেন তিনি। কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পাশাপাশি ধারণ করা ফুটেজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে মোবাইল ফোন কিংবা অনলাইন ক্লাউডে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার নির্দেশনা দেন, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, পূজার ছুটিতে সরকারি কার্যক্রম সীমিত থাকলেও জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

» মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

» নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট

» পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন

» বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের

» অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন? অজান্তেই শরীরে ঢুকছে বিষ!

» শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

» জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ

» নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। একইসঙ্গে আজান ও নামাজের প্রতি সম্মান দেখিয়ে পূজামণ্ডপে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, আজান ও নামাজের সময়সূচি তৈরি করে জেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়সূচি সম্পর্কে অবগত হয়ে সে অনুযায়ী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।

দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পালাক্রমে পাহারার দেওয়ার পরামর্শ দেন তিনি। কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

প্রতিমন্ত্রী প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পাশাপাশি ধারণ করা ফুটেজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনে মোবাইল ফোন কিংবা অনলাইন ক্লাউডে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযুক্ত অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার নির্দেশনা দেন, যাতে দুর্ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, পূজার ছুটিতে সরকারি কার্যক্রম সীমিত থাকলেও জেলা ও উপজেলা প্রশাসনকে তদারকি অব্যাহত রাখতে হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com