জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইমদাদুল হক ওই এলাকার সুলতান বাদালের ছেলে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, নিহত ইমদাদুল হক বাদাল কৃষি কাজ করতেন। জমি নিয়ে নিজ ভাইয়ের হাতে খুন হওয়ার বিষয়টি দুঃখজনক।

দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারের মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে: ইসলামী আন্দোলন

» অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

» নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, জানাল বিসিসিআই

» ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে রায় কাল

» মাতৃত্বের পরেও ক্যারিয়ারে নতুন ইনিংস নায়িকাদের

» সিম বদলানোর আগে হোয়াটসঅ্যাপ নিয়ে যেসব বিষয় খেয়াল রাখবেন

» সন্ত্রাসবাদের সূচকে স্বস্তিতে বাংলাদেশ

» রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

» ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭ , মামলা ৪৮ টিটি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইমদাদুল হক ওই এলাকার সুলতান বাদালের ছেলে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, নিহত ইমদাদুল হক বাদাল কৃষি কাজ করতেন। জমি নিয়ে নিজ ভাইয়ের হাতে খুন হওয়ার বিষয়টি দুঃখজনক।

দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com