সিম বদলানোর আগে হোয়াটসঅ্যাপ নিয়ে যেসব বিষয় খেয়াল রাখবেন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিম বদলানোর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের নম্বরও পরিবর্তন করতে চান? কাজটি সহজ হলেও তাড়াহুড়া করে নম্বর পরিবর্তন করলে অ্যাকাউন্ট, পুরোনো কথোপকথন ও সংরক্ষিত তথ্য নিয়ে সমস্যা হতে পারে। বিশেষ করে নতুন ফোনে আগের কথোপকথন রাখতে চাইলে নম্বর পরিবর্তনের আগে কয়েকটি বিষয় নিশ্চিত করা জরুরি।

নতুন নম্বরে খুদে বার্তা বা ফোন আসছে কি না দেখুন

হোয়াটসঅ্যাপের নম্বর পরিবর্তনের আগে প্রথমেই নিশ্চিত হতে হবে, নতুন নম্বরে খুদে বার্তা কিংবা ফোন ঠিকভাবে আসছে কি না। কারণ নতুন নম্বর যাচাই করতে হোয়াটসঅ্যাপের পাঠানো যাচাইকরণ সংকেতের প্রয়োজন হবে।

এ ছাড়া যে পুরোনো নম্বরটি পরিবর্তন করতে যাচ্ছেন, সেটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বর্তমানে নিবন্ধিত আছে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি। অ্যাপের সেটিংসে গিয়ে নিজের প্রোফাইল অংশে ঢুকলেই নিবন্ধিত নম্বরটি দেখা যাবে।

নম্বর বদলানোর খবর কারা পাবেন

হোয়াটসঅ্যাপে নম্বর পরিবর্তনের সময় পরিচিতদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। চাইলে আপনার সব পরিচিতি, আগে যাঁদের সঙ্গে কথোপকথন হয়েছে এমন ব্যক্তি, অথবা নির্দিষ্ট কিছু মানুষকে নতুন নম্বরের বিষয়ে জানাতে পারেন।

তবে গ্রুপের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। আপনি আলাদা করে কাউকে জানানোর বিকল্প না বেছে নিলেও, আপনি যে গ্রুপগুলোর সদস্য, সেসব গ্রুপে নম্বর পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

পুরোনো ফোনে নম্বর পরিবর্তনের নিয়ম

পুরোনো ফোনেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে থাকলে নতুন সিম ফোনে প্রবেশ করানোর পর অ্যাপটি খুলুন। এরপর সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অংশ থেকে ‘নম্বর পরিবর্তন’ নির্বাচন করুন। পরের ধাপে পুরোনো ও নতুন নম্বর আন্তর্জাতিক বিন্যাসে লিখে এগিয়ে যেতে হবে। নতুন নম্বর যাচাই করার পর নম্বর পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নতুন ফোনে পুরোনো কথোপকথন রাখতে চাইলে

নম্বর পরিবর্তনের পাশাপাশি ফোনও পরিবর্তন করলে সংরক্ষিত তথ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে পুরোনো ফোনে প্রথমে নম্বর পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করুন। এরপর নতুন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের কথোপকথনের সংরক্ষিত অনুলিপি তৈরি করুন।

এরপর নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নতুন নম্বর দিয়ে অ্যাকাউন্ট চালু করতে হবে। প্রয়োজন হলে সংরক্ষিত অনুলিপি থেকে পুরোনো কথোপকথন ফিরিয়ে নেওয়া যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরোনো নম্বরে তৈরি হোয়াটসঅ্যাপের সংরক্ষিত অনুলিপি নতুন নম্বরে সরাসরি ফিরিয়ে নেওয়া যায় না। তাই নম্বর পরিবর্তনের পর নতুন নম্বর ব্যবহার করে আবার সংরক্ষিত অনুলিপি তৈরি করা জরুরি।

অর্থাৎ, শুধু সিম পরিবর্তন করলেই হোয়াটসঅ্যাপের নম্বর পরিবর্তনের কাজ শেষ হয় না। নতুন নম্বরে খুদে বার্তা পাওয়ার সুবিধা, অ্যাকাউন্টে নিবন্ধিত নম্বর, কথোপকথনের সংরক্ষিত অনুলিপি এবং নতুন ফোনে তথ্য স্থানান্তরের বিষয়গুলো আগে নিশ্চিত করলে পুরোনো কথোপকথন হারানোর ঝুঁকি অনেকটাই কমে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারের মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে: ইসলামী আন্দোলন

» অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

» নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, জানাল বিসিসিআই

» ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে রায় কাল

» মাতৃত্বের পরেও ক্যারিয়ারে নতুন ইনিংস নায়িকাদের

» সিম বদলানোর আগে হোয়াটসঅ্যাপ নিয়ে যেসব বিষয় খেয়াল রাখবেন

» সন্ত্রাসবাদের সূচকে স্বস্তিতে বাংলাদেশ

» রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

» ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭ , মামলা ৪৮ টিটি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিম বদলানোর আগে হোয়াটসঅ্যাপ নিয়ে যেসব বিষয় খেয়াল রাখবেন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিম বদলানোর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের নম্বরও পরিবর্তন করতে চান? কাজটি সহজ হলেও তাড়াহুড়া করে নম্বর পরিবর্তন করলে অ্যাকাউন্ট, পুরোনো কথোপকথন ও সংরক্ষিত তথ্য নিয়ে সমস্যা হতে পারে। বিশেষ করে নতুন ফোনে আগের কথোপকথন রাখতে চাইলে নম্বর পরিবর্তনের আগে কয়েকটি বিষয় নিশ্চিত করা জরুরি।

নতুন নম্বরে খুদে বার্তা বা ফোন আসছে কি না দেখুন

হোয়াটসঅ্যাপের নম্বর পরিবর্তনের আগে প্রথমেই নিশ্চিত হতে হবে, নতুন নম্বরে খুদে বার্তা কিংবা ফোন ঠিকভাবে আসছে কি না। কারণ নতুন নম্বর যাচাই করতে হোয়াটসঅ্যাপের পাঠানো যাচাইকরণ সংকেতের প্রয়োজন হবে।

এ ছাড়া যে পুরোনো নম্বরটি পরিবর্তন করতে যাচ্ছেন, সেটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বর্তমানে নিবন্ধিত আছে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি। অ্যাপের সেটিংসে গিয়ে নিজের প্রোফাইল অংশে ঢুকলেই নিবন্ধিত নম্বরটি দেখা যাবে।

নম্বর বদলানোর খবর কারা পাবেন

হোয়াটসঅ্যাপে নম্বর পরিবর্তনের সময় পরিচিতদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। চাইলে আপনার সব পরিচিতি, আগে যাঁদের সঙ্গে কথোপকথন হয়েছে এমন ব্যক্তি, অথবা নির্দিষ্ট কিছু মানুষকে নতুন নম্বরের বিষয়ে জানাতে পারেন।

তবে গ্রুপের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। আপনি আলাদা করে কাউকে জানানোর বিকল্প না বেছে নিলেও, আপনি যে গ্রুপগুলোর সদস্য, সেসব গ্রুপে নম্বর পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

পুরোনো ফোনে নম্বর পরিবর্তনের নিয়ম

পুরোনো ফোনেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে থাকলে নতুন সিম ফোনে প্রবেশ করানোর পর অ্যাপটি খুলুন। এরপর সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অংশ থেকে ‘নম্বর পরিবর্তন’ নির্বাচন করুন। পরের ধাপে পুরোনো ও নতুন নম্বর আন্তর্জাতিক বিন্যাসে লিখে এগিয়ে যেতে হবে। নতুন নম্বর যাচাই করার পর নম্বর পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নতুন ফোনে পুরোনো কথোপকথন রাখতে চাইলে

নম্বর পরিবর্তনের পাশাপাশি ফোনও পরিবর্তন করলে সংরক্ষিত তথ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে পুরোনো ফোনে প্রথমে নম্বর পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করুন। এরপর নতুন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের কথোপকথনের সংরক্ষিত অনুলিপি তৈরি করুন।

এরপর নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নতুন নম্বর দিয়ে অ্যাকাউন্ট চালু করতে হবে। প্রয়োজন হলে সংরক্ষিত অনুলিপি থেকে পুরোনো কথোপকথন ফিরিয়ে নেওয়া যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরোনো নম্বরে তৈরি হোয়াটসঅ্যাপের সংরক্ষিত অনুলিপি নতুন নম্বরে সরাসরি ফিরিয়ে নেওয়া যায় না। তাই নম্বর পরিবর্তনের পর নতুন নম্বর ব্যবহার করে আবার সংরক্ষিত অনুলিপি তৈরি করা জরুরি।

অর্থাৎ, শুধু সিম পরিবর্তন করলেই হোয়াটসঅ্যাপের নম্বর পরিবর্তনের কাজ শেষ হয় না। নতুন নম্বরে খুদে বার্তা পাওয়ার সুবিধা, অ্যাকাউন্টে নিবন্ধিত নম্বর, কথোপকথনের সংরক্ষিত অনুলিপি এবং নতুন ফোনে তথ্য স্থানান্তরের বিষয়গুলো আগে নিশ্চিত করলে পুরোনো কথোপকথন হারানোর ঝুঁকি অনেকটাই কমে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com