সরকারের মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে: ইসলামী আন্দোলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে চাল, ডাল, তেল, আদা, ডিম, ব্রয়লার মুরগি, কাঁচা সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।

তিনি বলেন, সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় বৃষ্টি, পরিবহন খরচ বৃদ্ধিসহ ইত্যাদি নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছেন। একশ্রেণির অসাধু ব্যবসায়ী কোনো নির্দিষ্ট নীতিমালা না মেনে নিজেদের ইচ্ছামতো পণ্যের দাম বাড়িয়ে চলেছেন। এতে সাধারণ মানুষ মারাত্মক আর্থিক সংকটে পড়ছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, অবিলম্বে রাজধানীসহ সারাদেশের খুচরা ও পাইকারি বাজারে কঠোর মনিটরিং ব্যবস্থা করতে হবে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো অতি মুনাফাখোর অসাধু ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী প্রতিটি দোকানে পণ্যের সরকার-নির্ধারিত বা যৌক্তিক মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর বিধান থাকলেও দু-একটি দোকান ছাড়া কোথাও তা দেখা যায় না। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের স্বস্তির জন্য টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রির পরিধি আরও বাড়াতে হবে।

বৈঠকে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

মহানগর উত্তরের প্রচার সম্পাদক মুফতি মো. মাছউদুর রহমান সোমবার দুপুরে এসব তথ্য জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

» সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

» নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ১৬জন গ্রেফতার

» আইনজীবী চরিত্রের সেই সিনেমা ছাড়লেন ফারিয়া, জানালেন কারণ

» ধর্ষণের অভিযোগে জনতার হাতে যুবক আটক

» সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, ‘ইকুইটি-বেসড’ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর

» ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

» ইরান যুদ্ধের ধাক্কায় কমছে মজুদ, সংকটে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার

» গাঁজাসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারের মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে: ইসলামী আন্দোলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে চাল, ডাল, তেল, আদা, ডিম, ব্রয়লার মুরগি, কাঁচা সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।

তিনি বলেন, সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় বৃষ্টি, পরিবহন খরচ বৃদ্ধিসহ ইত্যাদি নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছেন। একশ্রেণির অসাধু ব্যবসায়ী কোনো নির্দিষ্ট নীতিমালা না মেনে নিজেদের ইচ্ছামতো পণ্যের দাম বাড়িয়ে চলেছেন। এতে সাধারণ মানুষ মারাত্মক আর্থিক সংকটে পড়ছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, অবিলম্বে রাজধানীসহ সারাদেশের খুচরা ও পাইকারি বাজারে কঠোর মনিটরিং ব্যবস্থা করতে হবে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো অতি মুনাফাখোর অসাধু ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী প্রতিটি দোকানে পণ্যের সরকার-নির্ধারিত বা যৌক্তিক মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর বিধান থাকলেও দু-একটি দোকান ছাড়া কোথাও তা দেখা যায় না। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের স্বস্তির জন্য টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রির পরিধি আরও বাড়াতে হবে।

বৈঠকে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

মহানগর উত্তরের প্রচার সম্পাদক মুফতি মো. মাছউদুর রহমান সোমবার দুপুরে এসব তথ্য জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com