অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরিকশা গ্যারেজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট।

রোববার (রাত ৯টার দিকে ডিপিডিসি ও ডেসকোসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে রায়েরবাজার এলাকার মোট ছয়টি অটোরিকশা গ্যারেজে এই সমন্বিত অভিযান চালানো হয়।

অভিযানে চারটি গ্যারেজে চোরাই বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকেই একটি গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়। বাকি দুটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বৈধ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিস্তারিত তথ্য নিশ্চিত করে।

তিনি বলেন, ছয়টি গ্যারেজের মধ্যে দুটির বিদ্যুৎ-সংযোগ সঠিক পাওয়া গেছে। তবে বাকি চারটি গ্যারেজে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকে গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। চোরাই বিদ্যুতের লাইন সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। রবিউল রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিয়ে প্রতি মাসে গ্যারেজপ্রতি ২০ হাজার টাকা করে আদায় করে আসছিল।

ডিএমপি জানায়, অভিযানে তেজগাঁও বিভাগের ট্রাফিকের আওতাধীন মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ জন সদস্য অংশ নেন। অবৈধ অটোরিকশা গ্যারেজ ও চোরাই বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

» সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

» নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ১৬জন গ্রেফতার

» আইনজীবী চরিত্রের সেই সিনেমা ছাড়লেন ফারিয়া, জানালেন কারণ

» ধর্ষণের অভিযোগে জনতার হাতে যুবক আটক

» সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, ‘ইকুইটি-বেসড’ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর

» ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

» ইরান যুদ্ধের ধাক্কায় কমছে মজুদ, সংকটে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার

» গাঁজাসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরিকশা গ্যারেজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট।

রোববার (রাত ৯টার দিকে ডিপিডিসি ও ডেসকোসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে রায়েরবাজার এলাকার মোট ছয়টি অটোরিকশা গ্যারেজে এই সমন্বিত অভিযান চালানো হয়।

অভিযানে চারটি গ্যারেজে চোরাই বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকেই একটি গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়। বাকি দুটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বৈধ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিস্তারিত তথ্য নিশ্চিত করে।

তিনি বলেন, ছয়টি গ্যারেজের মধ্যে দুটির বিদ্যুৎ-সংযোগ সঠিক পাওয়া গেছে। তবে বাকি চারটি গ্যারেজে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকে গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। চোরাই বিদ্যুতের লাইন সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। রবিউল রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিয়ে প্রতি মাসে গ্যারেজপ্রতি ২০ হাজার টাকা করে আদায় করে আসছিল।

ডিএমপি জানায়, অভিযানে তেজগাঁও বিভাগের ট্রাফিকের আওতাধীন মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ জন সদস্য অংশ নেন। অবৈধ অটোরিকশা গ্যারেজ ও চোরাই বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com