কৃষি খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যোগ দিলো ব্র্যাক ব্যাংক

ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের কৃষি খাতে স্বল্প ইন্টারেস্টে অর্থায়ন করতে
বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশীদার হয়েছে ব্র্যাক
ব্যাংক।

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট)
স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্ব কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং
গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি
করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি
ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান, ব্র্যাক ব্যাংকের পক্ষে কটেজ, মাইক্রো ও
স্মল বিজনেস (ইউনিট-১) প্রধান এসএম আলমগীর হোসেন এবং এমএফআই ও এগ্রিকালচার
ফাইন্যান্স প্রধান তপস কুমার রায় চুক্তিতে স্বাক্ষর করেন।

এই পুনঃঅর্থায়ন স্কিমের লক্ষ্য কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে আরও বেশি তহবিল সরবরাহ করা।
ফলে এই স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকগুলো এখন থেকে কম ইন্টারেস্টে কৃষি ও গ্রামীণ
অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য যোগ্য গ্রাহকদের অর্থায়ন করতে পারবে, যা কৃষক ও গ্রামীণ
উদ্যোক্তাদের উৎপাদনশীল কাজে অর্থায়ন পেতে সহায়তা করবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
অনুযায়ী, এই স্কিমের আওতায় শস্য ও কৃষি উৎপাদন, গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ড, কৃষি
যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদসহ গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন করা যাবে।

এই স্কিমের আওতায় ব্র্যাক ব্যাংক এখন সর্বোচ্চ ৭ শতাংশ সরল ইন্টারেস্ট রেটে কৃষকদের
অর্থায়ন করতে পারবে। ফলে কৃষক ও যোগ্য গ্রামীণ ঋণগ্রহীতারা তুলনামূলক সাশ্রয়ী শর্তে
তাদের কৃষি ও আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য অর্থায়ন পাবেন।

বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়ার কারণে এই
স্কিমে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ সারাদেশে কৃষি ও গ্রামীণ অর্থায়ন সম্প্রসারণে সহায়ক
হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নেপালে বন্যা-ভূমিধস: ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ

» র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’

» র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

» জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

» সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

» গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি

» জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা

» স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

» দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ

» এবার বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কৃষি খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যোগ দিলো ব্র্যাক ব্যাংক

ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬: দেশের কৃষি খাতে স্বল্প ইন্টারেস্টে অর্থায়ন করতে
বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশীদার হয়েছে ব্র্যাক
ব্যাংক।

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট)
স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্ব কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং
গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি
করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি
ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান, ব্র্যাক ব্যাংকের পক্ষে কটেজ, মাইক্রো ও
স্মল বিজনেস (ইউনিট-১) প্রধান এসএম আলমগীর হোসেন এবং এমএফআই ও এগ্রিকালচার
ফাইন্যান্স প্রধান তপস কুমার রায় চুক্তিতে স্বাক্ষর করেন।

এই পুনঃঅর্থায়ন স্কিমের লক্ষ্য কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে আরও বেশি তহবিল সরবরাহ করা।
ফলে এই স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকগুলো এখন থেকে কম ইন্টারেস্টে কৃষি ও গ্রামীণ
অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য যোগ্য গ্রাহকদের অর্থায়ন করতে পারবে, যা কৃষক ও গ্রামীণ
উদ্যোক্তাদের উৎপাদনশীল কাজে অর্থায়ন পেতে সহায়তা করবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
অনুযায়ী, এই স্কিমের আওতায় শস্য ও কৃষি উৎপাদন, গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ড, কৃষি
যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদসহ গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন করা যাবে।

এই স্কিমের আওতায় ব্র্যাক ব্যাংক এখন সর্বোচ্চ ৭ শতাংশ সরল ইন্টারেস্ট রেটে কৃষকদের
অর্থায়ন করতে পারবে। ফলে কৃষক ও যোগ্য গ্রামীণ ঋণগ্রহীতারা তুলনামূলক সাশ্রয়ী শর্তে
তাদের কৃষি ও আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য অর্থায়ন পাবেন।

বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়ার কারণে এই
স্কিমে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ সারাদেশে কৃষি ও গ্রামীণ অর্থায়ন সম্প্রসারণে সহায়ক
হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com