নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয়া

[ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার] বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকার হোটেল শেরাটনে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ফুটবলার জামাল ভূঁইয়া। এ চুক্তির মাধ্যমে দেশজুড়ে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব বাড়বে।

ছয় মাস মেয়াদী এই চুক্তির অধীনে জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং গ্রাহকদের সাথে আরোবেশি সম্পৃক্ত হওয়ার বিভিন্ন উদ্যোগে অংশ নেবেন, যা ক্রীড়াপ্রেমীদের আর্থিক অন্তর্ভুক্তিতে আরোবেশি অংশগ্রহণ করতে ভূমিকা রাখবে।

নগদের অ্যাম্বাসেডর হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, “আমি নগদের সাথে কাজ করেছি, ভালো লেগেছে। আজকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সবশেষ নগদের ক্যাম্পেইন ছিল বিশ্বকাপ নিয়ে, যা খুবই চমৎকার একটি ক্যাম্পেইন ছিল। সবকিছু মিলিয়ে নগদ দেশের জন্য ভালোকিছু করছে, এটা অনেক ভালো লাগার একটি বিষয়।” তিনি বলেন, নগদ ক্রমাগত উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে। নগদ গ্রাহকদের জন্য বিভিন্ন সময় যেসব ক্যাম্পেইন ও পুরস্কারের আয়োজন করে, তা প্রতিষ্ঠানটিকে আরোবেশি গ্রাহকদের কাছে নিয়ে গেছে।

জাতীয় দলের অধিনায়ককে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “জামাল ভূঁইয়াকে নগদ পরিবারের অনেক অনেক স্বাগতম। বাংলাদেশের ফুটবলারদের সাথে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের। শুধু জামাল ভূঁইয়া না, সামনের দিনে আরো স্টার খেলোয়াড়দের সাথে আমরা নগদ পরিবার সম্পৃক্ত হব। নগদ বাংলাদেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সাথে থাকবে।”

অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অফ মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নেপালে বন্যা-ভূমিধস: ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ

» র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’

» র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

» জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

» সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

» গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি

» জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা

» স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

» দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ

» এবার বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয়া

[ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার] বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকার হোটেল শেরাটনে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ফুটবলার জামাল ভূঁইয়া। এ চুক্তির মাধ্যমে দেশজুড়ে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব বাড়বে।

ছয় মাস মেয়াদী এই চুক্তির অধীনে জামাল ভূঁইয়া নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং গ্রাহকদের সাথে আরোবেশি সম্পৃক্ত হওয়ার বিভিন্ন উদ্যোগে অংশ নেবেন, যা ক্রীড়াপ্রেমীদের আর্থিক অন্তর্ভুক্তিতে আরোবেশি অংশগ্রহণ করতে ভূমিকা রাখবে।

নগদের অ্যাম্বাসেডর হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, “আমি নগদের সাথে কাজ করেছি, ভালো লেগেছে। আজকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সবশেষ নগদের ক্যাম্পেইন ছিল বিশ্বকাপ নিয়ে, যা খুবই চমৎকার একটি ক্যাম্পেইন ছিল। সবকিছু মিলিয়ে নগদ দেশের জন্য ভালোকিছু করছে, এটা অনেক ভালো লাগার একটি বিষয়।” তিনি বলেন, নগদ ক্রমাগত উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে। নগদ গ্রাহকদের জন্য বিভিন্ন সময় যেসব ক্যাম্পেইন ও পুরস্কারের আয়োজন করে, তা প্রতিষ্ঠানটিকে আরোবেশি গ্রাহকদের কাছে নিয়ে গেছে।

জাতীয় দলের অধিনায়ককে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “জামাল ভূঁইয়াকে নগদ পরিবারের অনেক অনেক স্বাগতম। বাংলাদেশের ফুটবলারদের সাথে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের। শুধু জামাল ভূঁইয়া না, সামনের দিনে আরো স্টার খেলোয়াড়দের সাথে আমরা নগদ পরিবার সম্পৃক্ত হব। নগদ বাংলাদেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সাথে থাকবে।”

অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অফ মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com