সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে সবজির দামে কিছুটা ওঠানামা থাকলেও বাজার এখনও স্বস্তিদায়ক নয়। বাজারে সবচেয়ে দামি সবজি শিম আর সবচেয়ে কমদামি সবজি এখন পেঁপে। অন্যান্য সবজি কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে বাজারের এ চিত্র পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে ঢেঁড়স, কাঁকরোল, পটল, ধুন্দুল, কচুরমুখি ও কচুর লতির মতো সবজির সরবরাহ সাধারণত বাড়ে। ফলে এ সময়ে এসব সবজির দাম তুলনামূলক কম থাকার কথা। তবে বাজার ঘুরে দেখা যায় এসবের বেশির ভাগই ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বর্ষা মৌসুমেই বাজারে আসা শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে ৩০ টাকা কেজিতে।

অন্যান্য সবজির মধ্যে কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে। করলা ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল হাইব্রিড ৭০ টাকা, বেগুন প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৫০ থেকে ৭০ টাকা পিস, কচু ১০০ টাকা পিস, মাঝারি সাইজের ফুলকপি ১০০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

দাম কমেছে কাঁচামরিচের : কাঁচা মরিচের বাজারে অবশ্য কিছুটা স্বস্তি ফিরেছে। দুই সপ্তাহ আগেও এর দাম কেজিতে ৪০০ টাকা বা তার বেশি উঠেছিল। গত সপ্তাহে ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। তবে খুচরা বাজারে আজ কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মালিবাগ রেলগেট কাঁচা বাজারের ব্যবসায়ী মনির হোসেন বলেন, ভারতীয় কাঁচা মরিচের চালান বাজারে আসার পর দাম অনেকটাই কমেছে। এদিকে পেঁয়াজের দামে বড় কোনো পরিবর্তন নেই। মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী তৌহিদুর বলেন, মরিচের দাম কিছুটা কমেছে। কিন্তু সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনো বেশি। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে মোট বাজার খরচে তেমন কোনো প্রভাব পড়ছে না।

বাজার ঘুরে দেখা গেছে, টমেটো প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, এক হালি লেবু ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনিয়া পাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনিয়াপাতা ১৮০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। লাল শাকের আঁটি ২০ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিদেশের মাটিতে পেসাররা সাফল্য এনে দিতে সক্ষম: তালহা জুবায়ের

» জ্বালানি সংকট নিরসন দাবির লংমার্চেও এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল : মীর শাহে আলম

» শুটিং গুটিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস

» বিএনপি আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী

» ডিলারদের একাংশ সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ

» কবজি কাটা আনোয়ার গ্রুপের’ তিন ছিনতাইকারী গ্রেফতার

» হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন

» শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

» এআই ব্যবহার করে রায় লেখা যাবে না : প্রধান বিচারপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে সবজির দামে কিছুটা ওঠানামা থাকলেও বাজার এখনও স্বস্তিদায়ক নয়। বাজারে সবচেয়ে দামি সবজি শিম আর সবচেয়ে কমদামি সবজি এখন পেঁপে। অন্যান্য সবজি কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে বাজারের এ চিত্র পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে ঢেঁড়স, কাঁকরোল, পটল, ধুন্দুল, কচুরমুখি ও কচুর লতির মতো সবজির সরবরাহ সাধারণত বাড়ে। ফলে এ সময়ে এসব সবজির দাম তুলনামূলক কম থাকার কথা। তবে বাজার ঘুরে দেখা যায় এসবের বেশির ভাগই ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বর্ষা মৌসুমেই বাজারে আসা শীতের আগাম সবজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে ৩০ টাকা কেজিতে।

অন্যান্য সবজির মধ্যে কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে। করলা ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল হাইব্রিড ৭০ টাকা, বেগুন প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৫০ থেকে ৭০ টাকা পিস, কচু ১০০ টাকা পিস, মাঝারি সাইজের ফুলকপি ১০০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

দাম কমেছে কাঁচামরিচের : কাঁচা মরিচের বাজারে অবশ্য কিছুটা স্বস্তি ফিরেছে। দুই সপ্তাহ আগেও এর দাম কেজিতে ৪০০ টাকা বা তার বেশি উঠেছিল। গত সপ্তাহে ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। তবে খুচরা বাজারে আজ কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মালিবাগ রেলগেট কাঁচা বাজারের ব্যবসায়ী মনির হোসেন বলেন, ভারতীয় কাঁচা মরিচের চালান বাজারে আসার পর দাম অনেকটাই কমেছে। এদিকে পেঁয়াজের দামে বড় কোনো পরিবর্তন নেই। মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী তৌহিদুর বলেন, মরিচের দাম কিছুটা কমেছে। কিন্তু সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনো বেশি। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে মোট বাজার খরচে তেমন কোনো প্রভাব পড়ছে না।

বাজার ঘুরে দেখা গেছে, টমেটো প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, এক হালি লেবু ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনিয়া পাতা ২৫০ টাকা এবং হাইব্রিড ধনিয়াপাতা ১৮০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। লাল শাকের আঁটি ২০ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com