এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

[ঢাকা, আগস্ট ২৭, ২০২৬] আরও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগের ব্যবহার চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকদেরকে একটি পরিবেশবান্ধব বিকল্প দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান নেই। সাধারণ প্লাস্টিকের প্যাকেজিংয়ে ব্যবহৃত এসব উপাদানের পরিবর্তে ব্যাগগুলো এমন উপকরণে তৈরি করা হয়েছে, যা ব্যবহারের পর স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যেতে পারে।

ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পৃথকভাবে পরীক্ষা করেছে।

প্রাকৃতিকভাবে মাটিতে মিশে যাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে ব্যাগগুলো। ফেলে দেওয়ার সাত মাসের মধ্যেই এগুলো পুরোপুরি পচে মাটির সঙ্গে মিশে যায়, এমনকি ক্ষতিকর কোনো অবশিষ্টাংশও রেখে যায় না।

পলিথিনের পরিবেশগত প্রভাব মাথায় রেখে গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটার অভ্যাসে ছোট
পরিবর্তন আনতেই এই উদ্যোগ। এপেক্স থেকে কেনাকাটার পর পাওয়া নতুন ব্যাগটি ফেলে দেওয়ার পর তা পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী কোন প্রভাব ফেলবে না।

বায়োডিগ্রেডেবল (পচনশীল) শপিং ব্যাগ চালু করার এ উদ্যোগটি এপেক্সের পরিবেশ ও টেকসই
উন্নয়ন কর্মকান্ডের অংশ। এপেক্সের এর আগে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ব্যবহৃত
সিনথেটিক উপকরণ রিসাইকেল বা পুনর্ব্যবহার করা, বৃষ্টির পানি সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জ্বালানিসাশ্রয়ী অবকাঠামো গড়ে তোলা।

এসব উদ্যোগের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক কার্যক্রমের পরিবেশগত প্রভাব কমানোর পাশাপাশি আরও দায়িত্বশীল ও টেকসই চর্চা গড়ে তুলছে এপেক্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

» সাবেক আইজিপি এনামুল হক আর নেই

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

» সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

» অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

» হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার

» ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর

» চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার

» এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

[ঢাকা, আগস্ট ২৭, ২০২৬] আরও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগের ব্যবহার চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকদেরকে একটি পরিবেশবান্ধব বিকল্প দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান নেই। সাধারণ প্লাস্টিকের প্যাকেজিংয়ে ব্যবহৃত এসব উপাদানের পরিবর্তে ব্যাগগুলো এমন উপকরণে তৈরি করা হয়েছে, যা ব্যবহারের পর স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে যেতে পারে।

ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পৃথকভাবে পরীক্ষা করেছে।

প্রাকৃতিকভাবে মাটিতে মিশে যাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে ব্যাগগুলো। ফেলে দেওয়ার সাত মাসের মধ্যেই এগুলো পুরোপুরি পচে মাটির সঙ্গে মিশে যায়, এমনকি ক্ষতিকর কোনো অবশিষ্টাংশও রেখে যায় না।

পলিথিনের পরিবেশগত প্রভাব মাথায় রেখে গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটার অভ্যাসে ছোট
পরিবর্তন আনতেই এই উদ্যোগ। এপেক্স থেকে কেনাকাটার পর পাওয়া নতুন ব্যাগটি ফেলে দেওয়ার পর তা পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী কোন প্রভাব ফেলবে না।

বায়োডিগ্রেডেবল (পচনশীল) শপিং ব্যাগ চালু করার এ উদ্যোগটি এপেক্সের পরিবেশ ও টেকসই
উন্নয়ন কর্মকান্ডের অংশ। এপেক্সের এর আগে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ব্যবহৃত
সিনথেটিক উপকরণ রিসাইকেল বা পুনর্ব্যবহার করা, বৃষ্টির পানি সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জ্বালানিসাশ্রয়ী অবকাঠামো গড়ে তোলা।

এসব উদ্যোগের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক কার্যক্রমের পরিবেশগত প্রভাব কমানোর পাশাপাশি আরও দায়িত্বশীল ও টেকসই চর্চা গড়ে তুলছে এপেক্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com