‘পোষ্য বিরোধী দল’ হতে চায় না এনসিপি: সারজিস আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সরকারের ভুল-ত্রুটি তুলে ধরাকে বিরোধী দলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বলেছেন, সংসদে ও সংসদের বাইরে গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চায় এনসিপি। তবে কোনোভাবেই ‘পোষ্য বিরোধী দল’-এর ভূমিকা পালন করতে চাই না আমরা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন। এ সময় দলের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, ‘সংসদে এবং সংসদের বাইরে আমরা গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চাই। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া আমাদের কাজ।’

বিএনপি সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সরকারের বিগত ১৮০ দিনের কার্যক্রমের ওপর আমরা তথ্য প্রকাশ করেছি। সরকারের কাজের সমালোচনা ও ভুল-ত্রুটি তুলে ধরা বিরোধী দলের দায়িত্বের অংশ। দেশে কোনো পোষ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় না এনসিপি।’

চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন এনসিপির নেতারা। সভায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘বন্দুক’ হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে আলোচনা

» শিশুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা

» ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

» বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি মামুনুল হকের আহ্বান

» ‘পোষ্য বিরোধী দল’ হতে চায় না এনসিপি: সারজিস আলম

» এখনকার রাজনীতিবিদ মানেই দুর্নীতিবাজ: সাদিক কায়েম

» সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: জামায়াত সেক্রেটারি

» জামালপুরে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

» এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

» জামালপুরে নাশকতা মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘পোষ্য বিরোধী দল’ হতে চায় না এনসিপি: সারজিস আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সরকারের ভুল-ত্রুটি তুলে ধরাকে বিরোধী দলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি বলেছেন, সংসদে ও সংসদের বাইরে গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চায় এনসিপি। তবে কোনোভাবেই ‘পোষ্য বিরোধী দল’-এর ভূমিকা পালন করতে চাই না আমরা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সারজিস আলম এসব কথা বলেন। এ সময় দলের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, ‘সংসদে এবং সংসদের বাইরে আমরা গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চাই। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়া আমাদের কাজ।’

বিএনপি সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সরকারের বিগত ১৮০ দিনের কার্যক্রমের ওপর আমরা তথ্য প্রকাশ করেছি। সরকারের কাজের সমালোচনা ও ভুল-ত্রুটি তুলে ধরা বিরোধী দলের দায়িত্বের অংশ। দেশে কোনো পোষ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় না এনসিপি।’

চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন এনসিপির নেতারা। সভায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com