চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের মোট তৈরি পোশাক খাতে আয় হয়েছে ৭৫০ কোটি (৭.৫০ বিলিয়ন) মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের ৭১৩ কোটি (৭.১৩ বিলিয়ন) ডলারের তুলনায় এ খাতে আয় বেড়েছে ৫.১২ শতাংশ।

বছরভিত্তিক হিসাবে তৈরি পোশাক খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৫ সালের আগস্টে যেখানে পোশাক রফতানি হয়েছিল ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার, সেখানে ২০২৬ সালের আগস্টে তা ১৩.৯২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৬১ কোটি (৩.৬১ বিলিয়ন) ডলারে।

পোশাক খাতের উপ-খাতগুলোর মধ্যে, ২০২৬ সালের আগস্টে নিটওয়্যার খাত থেকে রফতানি হয়েছে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮৮ শতাংশ বেশি।

এ সময়ে ওভেন পোশাক রফতানি ১২.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ কোটি (১.৫৭ বিলিয়ন) মার্কিন ডলারে।

পোশাক খাতের এ পারফরম্যান্স তুলে ধরে ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’-এর প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল জানান, নিট এবং ওভেন উভয় খাতেই এ ধারাবাহিক প্রবৃদ্ধি বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা ও এ খাতের টেকসই সক্ষমতার প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’

» সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

» বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» রুফটপে সোলার বসালে ১০ টাকা ১৫ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

» তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী

» এক-এগারোতে তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব রুমন

» দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ

» ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ

» শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির

» পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৫.১২ শতাংশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের মোট তৈরি পোশাক খাতে আয় হয়েছে ৭৫০ কোটি (৭.৫০ বিলিয়ন) মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের ৭১৩ কোটি (৭.১৩ বিলিয়ন) ডলারের তুলনায় এ খাতে আয় বেড়েছে ৫.১২ শতাংশ।

বছরভিত্তিক হিসাবে তৈরি পোশাক খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৫ সালের আগস্টে যেখানে পোশাক রফতানি হয়েছিল ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার, সেখানে ২০২৬ সালের আগস্টে তা ১৩.৯২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৬১ কোটি (৩.৬১ বিলিয়ন) ডলারে।

পোশাক খাতের উপ-খাতগুলোর মধ্যে, ২০২৬ সালের আগস্টে নিটওয়্যার খাত থেকে রফতানি হয়েছে ২০৩ কোটি (২.০৩ বিলিয়ন) ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৮৮ শতাংশ বেশি।

এ সময়ে ওভেন পোশাক রফতানি ১২.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ কোটি (১.৫৭ বিলিয়ন) মার্কিন ডলারে।

পোশাক খাতের এ পারফরম্যান্স তুলে ধরে ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’-এর প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল জানান, নিট এবং ওভেন উভয় খাতেই এ ধারাবাহিক প্রবৃদ্ধি বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা ও এ খাতের টেকসই সক্ষমতার প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com