ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবু আউয়াল রাষ্ট্রপতির একান্ত সচিব হয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. আবু আউয়ালকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ করা হলো।
রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. আবু আউয়ালকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও এতে জানানো হয়েছে।








