যুদ্ধে ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি ইরানের আইআরজিসির

অনলাইন ডেস্ক : যুদ্ধ শুরুর পর থেকে ২০০টিরও বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির ডেপুটি কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল মোস্তফা ইজাদি এ দাবি করেছেন।

ইজাদি বলেন, দেশের জনগণের ‘মূল্যবান আন্দোলন’ এবং সফট ও কগনিটিভ ডোমেইনে ইরানের প্রচেষ্টার পাশাপাশি সামরিক পদক্ষেপের ধারাবাহিকতায় ২০০টির বেশি শত্রু বিমান ভূপাতিত করা হয়েছে। তার দাবি, এই কর্মকাণ্ডের প্রভাব আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়েও পড়েছে।

চলমান সংঘাতকে ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন ইজাদি। তার ভাষ্য, ইরানের প্রতিপক্ষরা সামরিক অভিযানের পাশাপাশি দেশের অভ্যন্তরেও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

ইরানের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে কিংবা দেশটি বিভক্ত হয়ে গেছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেন আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, ইরান বিভক্ত হয়নি এবং দেশটির ইসলামিক ব্যবস্থা দুর্বলও হয়নি। বরং তার দাবি, ইরানের ইসলামিক রিপাবলিক আগের তুলনায় আরও শক্তিশালী ও দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে।

তবে ইজাদির ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি। তার বক্তব্যটি ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে করা একটি দাবি হিসেবে এসেছে। সূত্র : আল-জাজিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

» মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

» কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবেন যেভাবে

» ইউটিউব মনিটাইজেশনের নিয়ম বদলে গেল, কঠিন হলো আয়ের পথ

» স্বামী-স্ত্রীর গোপন কথা প্রকাশ, নবীজি (স.)-এর কঠিন সতর্কতা

» বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

» আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

» অভিযান চালিয়ে মাদক কারবারি গ্রেপ্তার

» সন্ধ্যার মধ্যে সাত জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুদ্ধে ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিতের দাবি ইরানের আইআরজিসির

অনলাইন ডেস্ক : যুদ্ধ শুরুর পর থেকে ২০০টিরও বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির ডেপুটি কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল মোস্তফা ইজাদি এ দাবি করেছেন।

ইজাদি বলেন, দেশের জনগণের ‘মূল্যবান আন্দোলন’ এবং সফট ও কগনিটিভ ডোমেইনে ইরানের প্রচেষ্টার পাশাপাশি সামরিক পদক্ষেপের ধারাবাহিকতায় ২০০টির বেশি শত্রু বিমান ভূপাতিত করা হয়েছে। তার দাবি, এই কর্মকাণ্ডের প্রভাব আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়েও পড়েছে।

চলমান সংঘাতকে ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন ইজাদি। তার ভাষ্য, ইরানের প্রতিপক্ষরা সামরিক অভিযানের পাশাপাশি দেশের অভ্যন্তরেও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

ইরানের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে কিংবা দেশটি বিভক্ত হয়ে গেছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেন আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, ইরান বিভক্ত হয়নি এবং দেশটির ইসলামিক ব্যবস্থা দুর্বলও হয়নি। বরং তার দাবি, ইরানের ইসলামিক রিপাবলিক আগের তুলনায় আরও শক্তিশালী ও দৃঢ় অবস্থান প্রদর্শন করেছে।

তবে ইজাদির ২০০টির বেশি ‘শত্রু বিমান’ ভূপাতিত করার দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি। তার বক্তব্যটি ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে করা একটি দাবি হিসেবে এসেছে। সূত্র : আল-জাজিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com