বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারের ধাক্কা সামলাতেই হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। ডারউইনের সেই পরাজয়ের পর স্বাগতিকরা এখন সিরিজ সমতায় ফেরানোর জন্য মরিয়া। আর সেই চেষ্টার অংশ হিসেবেই হঠাৎ করে স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া দুই লাইনের সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, বাঁহাতি ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ। সিরিজ শুরুর আগে দুই ম্যাচের জন্যই ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম টেস্টে ওয়েদারাল্ডের ব্যর্থতা (২৩ ও ০ রান) তাদের সেই পরিকল্পনা বদলে দিতে বাধ্য করেছে।

রেনশের জন্য এটা বেশ তাৎপর্যপূর্ণ ফেরা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে খেলার পর আর কোনো টেস্ট ম্যাচে নামেননি তিনি। প্রায় সাড়ে তিন বছর পর, দলের কঠিন সময়েই আবার সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।

স্কোয়াডে পরিবর্তন শুধু এই একটিই। তবে দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে আলোচনা চলছে। মার্নাস লাবুশেন দলে থাকলেও ম্যাচ একাদশ থেকে বাদ পড়তে পারেন। তার জায়গায় জশ ইংলিসকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ম্যাকাইয়ে আগামী ২২ আগস্ট শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানে অস্ট্রেলিয়া কি পারবে সিরিজ সমতায় ফেরাতে? নাকি বাংলাদেশ আরও একবার চমক দেখাবে; সবকিছুই এখন সেই ম্যাচের ওপর নির্ভর করছে।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড- ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হেজেলউড, জশ ইংলিস, স্কট বোল্যান্ড

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারের ধাক্কা সামলাতেই হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। ডারউইনের সেই পরাজয়ের পর স্বাগতিকরা এখন সিরিজ সমতায় ফেরানোর জন্য মরিয়া। আর সেই চেষ্টার অংশ হিসেবেই হঠাৎ করে স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া দুই লাইনের সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, বাঁহাতি ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ। সিরিজ শুরুর আগে দুই ম্যাচের জন্যই ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম টেস্টে ওয়েদারাল্ডের ব্যর্থতা (২৩ ও ০ রান) তাদের সেই পরিকল্পনা বদলে দিতে বাধ্য করেছে।

রেনশের জন্য এটা বেশ তাৎপর্যপূর্ণ ফেরা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে খেলার পর আর কোনো টেস্ট ম্যাচে নামেননি তিনি। প্রায় সাড়ে তিন বছর পর, দলের কঠিন সময়েই আবার সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।

স্কোয়াডে পরিবর্তন শুধু এই একটিই। তবে দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে আলোচনা চলছে। মার্নাস লাবুশেন দলে থাকলেও ম্যাচ একাদশ থেকে বাদ পড়তে পারেন। তার জায়গায় জশ ইংলিসকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ম্যাকাইয়ে আগামী ২২ আগস্ট শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানে অস্ট্রেলিয়া কি পারবে সিরিজ সমতায় ফেরাতে? নাকি বাংলাদেশ আরও একবার চমক দেখাবে; সবকিছুই এখন সেই ম্যাচের ওপর নির্ভর করছে।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড- ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হেজেলউড, জশ ইংলিস, স্কট বোল্যান্ড

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com