রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করলো ন্যাটোর যুদ্ধবিমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রোমানিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর বিমান টহল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান।

চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী কোনও ড্রোন ভূপাতিত করা হলো।

রবিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ন্যাটোর বিমান নজরদারি ও নিরাপত্তা মিশনের অংশ হিসেবে মোতায়েন করা স্পেনের এফ-১৮ যুদ্ধবিমানের পাইলট রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোনটির সঙ্গে রাডারে যোগাযোগ স্থাপন করেন। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেটিকে ধ্বংস করার অনুমতি পাওয়ার পর স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটির ধ্বংসাবশেষ দুটি গ্রামের মধ্যবর্তী একটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ড্রোনটি কোন দেশের বা কার নিয়ন্ত্রণে ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য দেয়নি রোমানিয়া। দেশটির রাডারে দেখা যায়, ড্রোনটি প্রতিবেশী মলদোভা থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। সেটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গালাতির প্রায় ২৪ কিলোমিটার উত্তরের এলাকা দিয়ে দেশটিতে ঢোকে।

রাশিয়ার ড্রোন নিয়ে উদ্বেগ
ইউক্রেনের সঙ্গে ৬১৪ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত ভাগ করে নিয়েছে রোমানিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির আকাশসীমায় একাধিকবার রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে।

বিশেষ করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলা বাড়ার সঙ্গে সঙ্গে রোমানিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে ড্রোন অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি কৃষ্ণসাগরে ভাসমান মাইনও রোমানিয়ার জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ হওয়ায় ওই অঞ্চলে এ ধরনের ঘটনায় নৌ ও বাণিজ্যিক চলাচলও ঝুঁকির মুখে পড়ছে।

রবিবারের ঘটনায় রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনটির সম্ভাব্য উৎস সম্পর্কে কোনও মন্তব্য না করায় এটি রাশিয়ার ড্রোন ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

চলতি বছর চতুর্থ ড্রোন ভূপাতিত
রোমানিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। তবে চলতি বছর দেশটির আকাশসীমা রক্ষায় সরাসরি ড্রোন ভূপাতিত করার ঘটনা বেড়েছে।

এর আগে জুলাইয়ে রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা তিনটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর চার বছরেরও বেশি সময়ে এ ধরনের বহু অনুপ্রবেশের ঘটনা ঘটলেও জুলাইয়ের ঘটনাটিই ছিল রোমানিয়ার পক্ষ থেকে রুশ ড্রোন ভূপাতিত করার প্রথম নজির।

সাম্প্রতিক ঘটনাটি সেই ধারাবাহিকতায় চলতি বছরের চতুর্থ ড্রোন ভূপাতিত করার ঘটনা।

গালাতিতে ড্রোন বিধ্বস্ত হয়ে আহত দুই
এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের ওপর রাতভর রুশ হামলার সময় একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দু’জন আহত হন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে রুশ ড্রোন হামলার সময় সীমান্তবর্তী রোমানিয়ার অঞ্চলগুলোতে সতর্কতা জারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ন্যাটো সদস্য হিসেবে রোমানিয়া জোটের বিমান নজরদারি ও প্রতিরক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির আকাশসীমায় ন্যাটোর বিভিন্ন সদস্য দেশের যুদ্ধবিমান নিয়মিত টহল দিয়ে থাকে। সর্বশেষ ঘটনাতেও স্পেনের এফ-১৮ যুদ্ধবিমান সেই ন্যাটো বিমান টহল মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের সর্বশেষ ঘটনাটি ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশটির সীমান্ত পেরিয়ে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থায় কতটা চাপ তৈরি করছে, তা আবারও সামনে নিয়ে এসেছে। সূত্র: সিএনএন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস

» পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

» সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

» ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছে, তারা সন্ত্রাস-চাঁদাবাজি করছে’

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

» মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘গভীর ষড়যন্ত্রের’ নিন্দা জামায়াতের

» অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ‘অলংকারিক’ হয়ে যাচ্ছে: হাসনাত

» পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ডিএসসিসি প্রশাসক

» তিন লাখ রুশ সেনা মোতায়নে সর্তক করলো জেলেনস্কি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করলো ন্যাটোর যুদ্ধবিমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রোমানিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর বিমান টহল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান।

চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী কোনও ড্রোন ভূপাতিত করা হলো।

রবিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ন্যাটোর বিমান নজরদারি ও নিরাপত্তা মিশনের অংশ হিসেবে মোতায়েন করা স্পেনের এফ-১৮ যুদ্ধবিমানের পাইলট রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোনটির সঙ্গে রাডারে যোগাযোগ স্থাপন করেন। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেটিকে ধ্বংস করার অনুমতি পাওয়ার পর স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটির ধ্বংসাবশেষ দুটি গ্রামের মধ্যবর্তী একটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ড্রোনটি কোন দেশের বা কার নিয়ন্ত্রণে ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য দেয়নি রোমানিয়া। দেশটির রাডারে দেখা যায়, ড্রোনটি প্রতিবেশী মলদোভা থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। সেটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গালাতির প্রায় ২৪ কিলোমিটার উত্তরের এলাকা দিয়ে দেশটিতে ঢোকে।

রাশিয়ার ড্রোন নিয়ে উদ্বেগ
ইউক্রেনের সঙ্গে ৬১৪ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত ভাগ করে নিয়েছে রোমানিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির আকাশসীমায় একাধিকবার রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে।

বিশেষ করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলা বাড়ার সঙ্গে সঙ্গে রোমানিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে ড্রোন অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি কৃষ্ণসাগরে ভাসমান মাইনও রোমানিয়ার জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ হওয়ায় ওই অঞ্চলে এ ধরনের ঘটনায় নৌ ও বাণিজ্যিক চলাচলও ঝুঁকির মুখে পড়ছে।

রবিবারের ঘটনায় রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনটির সম্ভাব্য উৎস সম্পর্কে কোনও মন্তব্য না করায় এটি রাশিয়ার ড্রোন ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

চলতি বছর চতুর্থ ড্রোন ভূপাতিত
রোমানিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। তবে চলতি বছর দেশটির আকাশসীমা রক্ষায় সরাসরি ড্রোন ভূপাতিত করার ঘটনা বেড়েছে।

এর আগে জুলাইয়ে রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা তিনটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর চার বছরেরও বেশি সময়ে এ ধরনের বহু অনুপ্রবেশের ঘটনা ঘটলেও জুলাইয়ের ঘটনাটিই ছিল রোমানিয়ার পক্ষ থেকে রুশ ড্রোন ভূপাতিত করার প্রথম নজির।

সাম্প্রতিক ঘটনাটি সেই ধারাবাহিকতায় চলতি বছরের চতুর্থ ড্রোন ভূপাতিত করার ঘটনা।

গালাতিতে ড্রোন বিধ্বস্ত হয়ে আহত দুই
এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের ওপর রাতভর রুশ হামলার সময় একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দু’জন আহত হন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে রুশ ড্রোন হামলার সময় সীমান্তবর্তী রোমানিয়ার অঞ্চলগুলোতে সতর্কতা জারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ন্যাটো সদস্য হিসেবে রোমানিয়া জোটের বিমান নজরদারি ও প্রতিরক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির আকাশসীমায় ন্যাটোর বিভিন্ন সদস্য দেশের যুদ্ধবিমান নিয়মিত টহল দিয়ে থাকে। সর্বশেষ ঘটনাতেও স্পেনের এফ-১৮ যুদ্ধবিমান সেই ন্যাটো বিমান টহল মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের সর্বশেষ ঘটনাটি ইউক্রেন যুদ্ধের প্রভাব দেশটির সীমান্ত পেরিয়ে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থায় কতটা চাপ তৈরি করছে, তা আবারও সামনে নিয়ে এসেছে। সূত্র: সিএনএন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com