রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে এ ঘোষণা করা হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এদিন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সামনেই যাচাই-বাছাই করা হয় মনোনয়নপত্রটি।

যাচাই-বাছাই শেষে জামায়াত নেতা আব্দুল বাতেন জানান, দুইটির মধ্যে প্রথম মনোনয়নপত্রটি বৈধ হয়েছে। তাই দ্বিতীয় মনোনয়নপত্র বাছাইয়ের প্রয়োজন হয়নি।

প্রত্যাহার করা হবে না মনোনয়ন উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচনে করবে ১১ দলীয় ঐক্য।

এরপর আজ দুপুর ১২টায় বাছাই হবে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। আগামী ১৮ আগস্ট বিকাল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রয়োজন হচ্ছে।

এর আগে, গত ১৩ আগস্ট সকালে রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে যান ১১ দলীয় ঐক্যজোটের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

এসময় জোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ আরও অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

» রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে এ ঘোষণা করা হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এদিন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সামনেই যাচাই-বাছাই করা হয় মনোনয়নপত্রটি।

যাচাই-বাছাই শেষে জামায়াত নেতা আব্দুল বাতেন জানান, দুইটির মধ্যে প্রথম মনোনয়নপত্রটি বৈধ হয়েছে। তাই দ্বিতীয় মনোনয়নপত্র বাছাইয়ের প্রয়োজন হয়নি।

প্রত্যাহার করা হবে না মনোনয়ন উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচনে করবে ১১ দলীয় ঐক্য।

এরপর আজ দুপুর ১২টায় বাছাই হবে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। আগামী ১৮ আগস্ট বিকাল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রয়োজন হচ্ছে।

এর আগে, গত ১৩ আগস্ট সকালে রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে যান ১১ দলীয় ঐক্যজোটের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

এসময় জোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ আরও অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com