ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার সকালে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। স্বাধীনতা চত্বরে অবস্থিত জেলা পরিষদের পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পুলিশ সুপার সারোয়ার আলম জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এরপর মন্ত্রী বৃক্ষমেলা উপলক্ষ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে একটি বৃক্ষরোপণ করেন।








