সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্সটি শুধু তথ্যসেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রতিদিন চারটি করে সিনেমা প্রদর্শন করা হবে। দর্শকরা নিজেদের সুবিধামতো ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে টিকিট কেটে এসে ভালো সিনেমা দেখতে পারবেন। বহুমুখী তথ্যসেবা, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার সুযোগ তৈরির লক্ষ্যেই এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করা হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ‘ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে।

তথ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত সেবামুখী ও দক্ষ করে তুলতে সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এই কাজটাকে খুব দ্রুত একটা সেবা দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা ব্যবহার করতে পারেন, তারা হচ্ছেন সাংবাদিকরা। এখানে প্রেস ক্লাব আছে, ডিআরইউ আছে, অন্যান্য সাংবাদিক সংগঠন আছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা কিন্তু সহজেই তথ্য কমপ্লেক্সে আপনাদের তথ্য সংগ্রহ এবং তথ্য প্রচারের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন। তিনি আরও বলেন, আমার আহ্বান থাকল, তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে বরিশালের গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্সটি শুধু তথ্যসেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, প্রতিদিন চারটি করে সিনেমা প্রদর্শন করা হবে। দর্শকরা নিজেদের সুবিধামতো ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে টিকিট কেটে এসে ভালো সিনেমা দেখতে পারবেন। বহুমুখী তথ্যসেবা, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার সুযোগ তৈরির লক্ষ্যেই এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করা হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ‘ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করা হবে।

তথ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত সেবামুখী ও দক্ষ করে তুলতে সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এই কাজটাকে খুব দ্রুত একটা সেবা দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা ব্যবহার করতে পারেন, তারা হচ্ছেন সাংবাদিকরা। এখানে প্রেস ক্লাব আছে, ডিআরইউ আছে, অন্যান্য সাংবাদিক সংগঠন আছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা কিন্তু সহজেই তথ্য কমপ্লেক্সে আপনাদের তথ্য সংগ্রহ এবং তথ্য প্রচারের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন। তিনি আরও বলেন, আমার আহ্বান থাকল, তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে বরিশালের গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com