ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নায়েব আলী জোয়ার্দারের স্ত্রী।
তিনি জানান, রাত আড়াইটার দিকে শৈলকুপা থানার ওসির নেতৃত্বে তাদের কাছে আসে একদল পুলিশ। তারা জানায় সম্প্রতি শৈলকুপায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়। সে মামলায় নায়েব আলী জোয়ার্দারের নাম থাকায় তাকে গ্রেফতার করা হচ্ছে। এছাড়া নিজ নিজ বাড়ি থেকে শৈলকুপায় দুধসর আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা আলমঙ্গীরসহ আরও ৪ জনকে সন্ত্রাস ও নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার অফিসার ওসি হুমায়ন কবির মোল্লা।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে নাশকতার মামলায় তাকে র্যাব গ্রেফতার করেছিল এবং পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। সর্বশেষ শৈলকুপা থানার নতুন একটি মামলায় তাকে ফের গ্রেফতার করা হলো।








