ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে চট্টগ্রামমুখী বাসের যাত্রীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়ে।

মহাসড়কের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে বেশ কিছু বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের ওই অংশে এসে যানবাহন থমকে যাচ্ছে। ওই এলাকায় আধা কিলোমিটার সড়কে ছোট বড় বেশ কিছু গর্ত রয়েছে। আমতলী এলাকাটা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম বলেন, আমতলী এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনেই ব্যাপক খানাখন্দ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ওই অংশে ঢাকামুখী লেনে কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই হাইওয়ে পুলিশ মহাসড়কের কাজ করছে।

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার করা হয়েছে। চট্টগ্রামমুখী লেনে সংস্কার কাজ শুরু করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর পর কিমের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ট্রাম্পের

» মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

» কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবেন যেভাবে

» ইউটিউব মনিটাইজেশনের নিয়ম বদলে গেল, কঠিন হলো আয়ের পথ

» স্বামী-স্ত্রীর গোপন কথা প্রকাশ, নবীজি (স.)-এর কঠিন সতর্কতা

» বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

» আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

» অভিযান চালিয়ে মাদক কারবারি গ্রেপ্তার

» সন্ধ্যার মধ্যে সাত জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে চট্টগ্রামমুখী বাসের যাত্রীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়ে।

মহাসড়কের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে বেশ কিছু বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের ওই অংশে এসে যানবাহন থমকে যাচ্ছে। ওই এলাকায় আধা কিলোমিটার সড়কে ছোট বড় বেশ কিছু গর্ত রয়েছে। আমতলী এলাকাটা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম বলেন, আমতলী এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনেই ব্যাপক খানাখন্দ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ওই অংশে ঢাকামুখী লেনে কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই হাইওয়ে পুলিশ মহাসড়কের কাজ করছে।

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার করা হয়েছে। চট্টগ্রামমুখী লেনে সংস্কার কাজ শুরু করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com