ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত মা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনায় ছেলেকে না পেয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে মা শিমুল (৪০) কোমরে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার  সকালে নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

সোমবার  সকাল ১০টার দিকে করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্বজনদের ভাষ্য, সকালে ৮ থেকে ১০ জনের একটি হামলাকারী দল করিমনগরে শিমুলদের বাড়িতে গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। হৃদয়কে বাড়িতে না পেয়ে তারা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট গুলিটি শিমুলের কোমরে লাগে।

গুলির শব্দ ও শিমুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে হামলাকারীদের কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে না পেয়ে ভয় দেখানোর উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই : জয়নাল আবেদীন

» ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত মা

» পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে : আবদুস সালাম

» গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

» বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব : দীনেশ ত্রিবেদী

» এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

» বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

» ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত মা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনায় ছেলেকে না পেয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে মা শিমুল (৪০) কোমরে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার  সকালে নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।

সোমবার  সকাল ১০টার দিকে করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্বজনদের ভাষ্য, সকালে ৮ থেকে ১০ জনের একটি হামলাকারী দল করিমনগরে শিমুলদের বাড়িতে গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। হৃদয়কে বাড়িতে না পেয়ে তারা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট গুলিটি শিমুলের কোমরে লাগে।

গুলির শব্দ ও শিমুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে হামলাকারীদের কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে না পেয়ে ভয় দেখানোর উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com