দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন

[ঢাকা, আগস্ট ০৯, ২০২৬] বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও উন্নত করতে স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি।‘ সম্প্রতি উন্মোচন করা স্লিম ও স্টাইলিশ এ ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী স্টোরেজ ও বিল্ট-ইন এআই টুলস। পাশাপাশি, ব্যবহারকারীরা উপভোগ করবেন নির্ভরযোগ্য পারফরমেন্স। নতুন এই স্মার্টফোনটি তিনটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে, যার দাম শুরু হচ্ছে ৪৮,০৯৯ টাকা থেকে।

স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি’র স্লিম ও হালকা বডি নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা। এর প্রাণবন্ত স্ক্রিনটি রিডিং, স্ট্রিমিং কিংবা দৈনন্দিন ব্রাউজিংয়ে দেবে স্বস্তিদায়ক ভিজ্যুয়াল ফিলিং। দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও পর্যাপ্ত মেমোরির সমন্বয়ে গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটিতে মিলবে ল্যাগ-মুক্ত ভিডিও কল, স্মুথ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও দুর্দান্ত গেমিং পারফরমেন্স।

স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ; আর যাদের বাড়তি জায়গা প্রয়োজন, তারা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ২ টেরাবাইট পর্যন্ত; ফলে, সব ছবি, ভিডিও ও দরকারি ফাইল অনায়াসে সংরক্ষণ করা যাবে কোন চিন্তা ছাড়াই।

এছাড়াও, দৈনন্দিন কাজকে আরও সহজ করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে প্রি-লোডেড রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ -এর বিভিন্ন টুলস ও গুগল জেমেনাই। উদাহরণস্বরূপ, ‘মাল্টি-অবজেক্ট সার্কেল টু সার্চ’ সুবিধা দিয়ে ছবিতে যেকোন পোশাক কিংবা পণ্যের চারপাশে গোল দাগ কেটেই মুহূর্তের মধ্যে তা অনলাইনে খুঁজে নেওয়া সম্ভব।

শুধু দ্রুত অনুসন্ধানই নয়, ঝটপট ছবি এডিট ও তাৎক্ষণিক সহায়তার জন্য ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে স্মার্ট এআই টুলের এক পূর্ণাঙ্গ প্যাকেজ।

দীর্ঘদিন নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে স্যামসাং দিচ্ছে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা; সাথে স্যামসাংয়ের শক্তিশালী বিল্ট-ইন ‘নক্স সিকিউরিটি’ তো থাকছেই। ফলে, ফোনটি দীর্ঘমেয়াদে যেমন থাকবে দ্রুতগতির ও আপডেটেড, তেমনি সুরক্ষার দিক থেকেও থাকবে সম্পূর্ণ নিশ্চিন্ত, যা একে একটি সঠিক ও নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদি বিনিয়োগে পরিণত করেছে।

ব্ল্যাক (কালো), লাইট গ্রিন (হালকা সবুজ) ও লাইট পিঙ্ক (হালকা গোলাপি), এই তিনটি আকর্ষণীয় রঙে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটি এখন সারাদেশে স্যামসাংয়ের সকল অনুমোদিত আউটলেট ও পার্টনার রিটেইল শপগুলোতে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দাম শুরু হচ্ছে ৪৮,০৯৯ টাকা থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই : জয়নাল আবেদীন

» ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি, আহত মা

» পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে : আবদুস সালাম

» গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

» বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব : দীনেশ ত্রিবেদী

» এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

» বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

» ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব : মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন

[ঢাকা, আগস্ট ০৯, ২০২৬] বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও উন্নত করতে স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি।‘ সম্প্রতি উন্মোচন করা স্লিম ও স্টাইলিশ এ ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী স্টোরেজ ও বিল্ট-ইন এআই টুলস। পাশাপাশি, ব্যবহারকারীরা উপভোগ করবেন নির্ভরযোগ্য পারফরমেন্স। নতুন এই স্মার্টফোনটি তিনটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে, যার দাম শুরু হচ্ছে ৪৮,০৯৯ টাকা থেকে।

স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি’র স্লিম ও হালকা বডি নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা। এর প্রাণবন্ত স্ক্রিনটি রিডিং, স্ট্রিমিং কিংবা দৈনন্দিন ব্রাউজিংয়ে দেবে স্বস্তিদায়ক ভিজ্যুয়াল ফিলিং। দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও পর্যাপ্ত মেমোরির সমন্বয়ে গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটিতে মিলবে ল্যাগ-মুক্ত ভিডিও কল, স্মুথ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও দুর্দান্ত গেমিং পারফরমেন্স।

স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ; আর যাদের বাড়তি জায়গা প্রয়োজন, তারা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ২ টেরাবাইট পর্যন্ত; ফলে, সব ছবি, ভিডিও ও দরকারি ফাইল অনায়াসে সংরক্ষণ করা যাবে কোন চিন্তা ছাড়াই।

এছাড়াও, দৈনন্দিন কাজকে আরও সহজ করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে প্রি-লোডেড রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ -এর বিভিন্ন টুলস ও গুগল জেমেনাই। উদাহরণস্বরূপ, ‘মাল্টি-অবজেক্ট সার্কেল টু সার্চ’ সুবিধা দিয়ে ছবিতে যেকোন পোশাক কিংবা পণ্যের চারপাশে গোল দাগ কেটেই মুহূর্তের মধ্যে তা অনলাইনে খুঁজে নেওয়া সম্ভব।

শুধু দ্রুত অনুসন্ধানই নয়, ঝটপট ছবি এডিট ও তাৎক্ষণিক সহায়তার জন্য ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে স্মার্ট এআই টুলের এক পূর্ণাঙ্গ প্যাকেজ।

দীর্ঘদিন নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে স্যামসাং দিচ্ছে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা; সাথে স্যামসাংয়ের শক্তিশালী বিল্ট-ইন ‘নক্স সিকিউরিটি’ তো থাকছেই। ফলে, ফোনটি দীর্ঘমেয়াদে যেমন থাকবে দ্রুতগতির ও আপডেটেড, তেমনি সুরক্ষার দিক থেকেও থাকবে সম্পূর্ণ নিশ্চিন্ত, যা একে একটি সঠিক ও নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদি বিনিয়োগে পরিণত করেছে।

ব্ল্যাক (কালো), লাইট গ্রিন (হালকা সবুজ) ও লাইট পিঙ্ক (হালকা গোলাপি), এই তিনটি আকর্ষণীয় রঙে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটি এখন সারাদেশে স্যামসাংয়ের সকল অনুমোদিত আউটলেট ও পার্টনার রিটেইল শপগুলোতে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির দাম শুরু হচ্ছে ৪৮,০৯৯ টাকা থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com