মাদক উদ্ধারসহ ৩২৬টি মামলায় ৪০৬ জন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুর মহানগরীর ৬ থানার সমন্বিত অভিযানে জুন মাসে মাদক উদ্ধারসহ ৩২৬টি মামলায় ৪০৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এ সময় সোয়া ৪ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

মহানগর পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গত জুন মাসে মাদকের মামলা হয়েছে ৬০টি এবং গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে। মামলা দায়ের হয়েছে ১৫৬টি এবং গ্রেপ্তার হয়েছে ১৫০ জন।

এছাড়াও নন-এফআইআর মামলা হয়েছে ১১০টি। এতে গ্রেপ্তার হয়েছে ১৮২ জন। ওই মাসে মাদকদ্রব্য হিসেবে ১ কেজি ১১৪ গ্রাম গাঁজা, ৯৪৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩৩ পিস ট্যাপেন্ডল, ১৬ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩১ হাজার ১৪০ টাকা। এছাড়াও ২টি অটোরিকশা ও ২টি মোটরসাইকেল এবং চুরি যাওয়া এসি উদ্ধার করা হয়েছে।

পর্যালোচনা সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, প্রতারণা, কিশোর গ্যাং ও সাইবার অপরাধসহ সকল অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদার করার নির্দেশ প্রদান করেন এবং মামলার দ্রুত তদন্ত, ওয়ারেন্ট তামিল বৃদ্ধি এবং পলাতক আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস নয়। মাদকের বিরুদ্ধে মহানগর পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এছাড়াও নগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখা, ফিটনেসবিহীন ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

» ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে!

» পায়ের পাতা ও গোড়ালি ব্যথায় করণীয়

» বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মোট ৬২ জন গ্রেফতার

» সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

» দিল্লির বিক্ষোভ নিয়ে কঙ্গনা : ‘সবাই ভীষণ আতঙ্কে ছিলাম’

» জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

» একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

» মাদক উদ্ধারসহ ৩২৬টি মামলায় ৪০৬ জন গ্রেপ্তার

» হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদক উদ্ধারসহ ৩২৬টি মামলায় ৪০৬ জন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুর মহানগরীর ৬ থানার সমন্বিত অভিযানে জুন মাসে মাদক উদ্ধারসহ ৩২৬টি মামলায় ৪০৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এ সময় সোয়া ৪ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

মহানগর পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, গত জুন মাসে মাদকের মামলা হয়েছে ৬০টি এবং গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে। মামলা দায়ের হয়েছে ১৫৬টি এবং গ্রেপ্তার হয়েছে ১৫০ জন।

এছাড়াও নন-এফআইআর মামলা হয়েছে ১১০টি। এতে গ্রেপ্তার হয়েছে ১৮২ জন। ওই মাসে মাদকদ্রব্য হিসেবে ১ কেজি ১১৪ গ্রাম গাঁজা, ৯৪৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩৩ পিস ট্যাপেন্ডল, ১৬ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩১ হাজার ১৪০ টাকা। এছাড়াও ২টি অটোরিকশা ও ২টি মোটরসাইকেল এবং চুরি যাওয়া এসি উদ্ধার করা হয়েছে।

পর্যালোচনা সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, প্রতারণা, কিশোর গ্যাং ও সাইবার অপরাধসহ সকল অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদার করার নির্দেশ প্রদান করেন এবং মামলার দ্রুত তদন্ত, ওয়ারেন্ট তামিল বৃদ্ধি এবং পলাতক আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস নয়। মাদকের বিরুদ্ধে মহানগর পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এছাড়াও নগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখা, ফিটনেসবিহীন ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com