২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের টাপেন্টাডলের বড় চালান উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

শনিবার রাত ১২টার দিকে গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু এলাকার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গঙ্গাচড়া পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে গঙ্গাচড়া থানা পুলিশ কাকিনা-রংপুর সড়কে ওৎ পেতে থাকে। রাতে সন্দেহভাজন মোটরসাইকেলে করে অভিযুক্ত সুমন মিয়া ও লুনা আক্তার তালুক হাবু এলাকায় আসলে পুলিশ তাদের থামায়। এ সময় মোটরসাইকেল তল্লাশি করা হলে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা সুমন ও লুনা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে থানা পুলিশ তাদের মাদকসহ হাতে নাতে আটক করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১৩৫ সিসি মোটরসাইকেল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গঙ্গাচড়া থানায় সুমন ও লুনার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানে বন্দুকধারীদের গুলিতে ইমাম নিহত

» আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : নাহিদ ইসলাম

» দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

» রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

» হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

» আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

» রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

» দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু বেড়ে ৯৩০

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের টাপেন্টাডলের বড় চালান উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ দুইজনকে গ্রেফতার করে।

শনিবার রাত ১২টার দিকে গঙ্গাচড়া উপজেলার তালুকহাবু এলাকার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গঙ্গাচড়া পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে গঙ্গাচড়া থানা পুলিশ কাকিনা-রংপুর সড়কে ওৎ পেতে থাকে। রাতে সন্দেহভাজন মোটরসাইকেলে করে অভিযুক্ত সুমন মিয়া ও লুনা আক্তার তালুক হাবু এলাকায় আসলে পুলিশ তাদের থামায়। এ সময় মোটরসাইকেল তল্লাশি করা হলে সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে লালমনিরহাট সদর এলাকার বাসিন্দা সুমন ও লুনা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে থানা পুলিশ তাদের মাদকসহ হাতে নাতে আটক করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১৩৫ সিসি মোটরসাইকেল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গঙ্গাচড়া থানায় সুমন ও লুনার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com