কথায় কথায় চুলে হাত দেওয়ার ‘বদভ্যাস’, সমালোচনা নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নেভার মাইন্ড’ নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে তার পোশাক ও বিভিন্ন আচরণ নিয়ে। তবে শুধু পোশাকের কারণেই নয়, অন্য একটি বিশেষ মুদ্রাদোষের জন্যও তাকে প্রায়ই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়।

বিভিন্ন সাক্ষাৎকারে বা কথা বলার সময় অভিনেত্রীর বারবার চুলে হাত দেওয়ার অভ্যাসটি নিয়ে সোশ্যালে ট্রোলিং যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এই স্বভাবের কারণে তাকে উপহাস করেন, আবার কেউ কেউ মনে করেন দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি এমনটা করেন। এবার এই ট্রোলিং ও নিজের বিশেষ অভ্যাসটি নিয়ে নিজেই মুখ খুলেছেন ঋতুপর্ণা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একটি বদভ্যাসের কথা বলতে গিয়ে অভিনেত্রী অকপটে স্বীকার করেন যে, কথা বলার মাঝে বারবার চুলে হাত দেওয়া তার পুরোনো অভ্যাস। ঋতুপর্ণার কথায়, কথা বলার সময় তার খালি মনে হয় চুলটা হয়তো ঠিকভাবে সেট নেই, আর সেই কারণেই অবচেতনভাবে হাত চলে যায় চুলে। তিনি জানান, এটি তার ছোটবেলার অভ্যাস হলেও একা থাকার সময় সাধারণত এমনটা করেন না। তবে ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন যেন তিনি বাড়তি সচেতন হয়ে পড়েন এবং নিজের অজান্তেই চুলে হাত দিয়ে বসেন।

উল্লেখ্য, চৈতি ঘোষাল পরিচালিত ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আর সেই রেশ ধরেই অভিনেত্রীর এই পুরোনো মুদ্রাদোষের বিষয়টি আবারও নেটজনতার মাঝে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কথায় কথায় চুলে হাত দেওয়ার ‘বদভ্যাস’, সমালোচনা নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নেভার মাইন্ড’ নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে তার পোশাক ও বিভিন্ন আচরণ নিয়ে। তবে শুধু পোশাকের কারণেই নয়, অন্য একটি বিশেষ মুদ্রাদোষের জন্যও তাকে প্রায়ই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়।

বিভিন্ন সাক্ষাৎকারে বা কথা বলার সময় অভিনেত্রীর বারবার চুলে হাত দেওয়ার অভ্যাসটি নিয়ে সোশ্যালে ট্রোলিং যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এই স্বভাবের কারণে তাকে উপহাস করেন, আবার কেউ কেউ মনে করেন দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি এমনটা করেন। এবার এই ট্রোলিং ও নিজের বিশেষ অভ্যাসটি নিয়ে নিজেই মুখ খুলেছেন ঋতুপর্ণা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একটি বদভ্যাসের কথা বলতে গিয়ে অভিনেত্রী অকপটে স্বীকার করেন যে, কথা বলার মাঝে বারবার চুলে হাত দেওয়া তার পুরোনো অভ্যাস। ঋতুপর্ণার কথায়, কথা বলার সময় তার খালি মনে হয় চুলটা হয়তো ঠিকভাবে সেট নেই, আর সেই কারণেই অবচেতনভাবে হাত চলে যায় চুলে। তিনি জানান, এটি তার ছোটবেলার অভ্যাস হলেও একা থাকার সময় সাধারণত এমনটা করেন না। তবে ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন যেন তিনি বাড়তি সচেতন হয়ে পড়েন এবং নিজের অজান্তেই চুলে হাত দিয়ে বসেন।

উল্লেখ্য, চৈতি ঘোষাল পরিচালিত ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আর সেই রেশ ধরেই অভিনেত্রীর এই পুরোনো মুদ্রাদোষের বিষয়টি আবারও নেটজনতার মাঝে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com