৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী দুর্ধর্ষ দস্যু ও একাধিক মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাইশারী এলাকায় বহুল আলোচিত ৬ জন রাবার শ্রমিক অপহরণ সিন্ডিকেটের মূল হোতা, মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। ১১ জুলাই বিকেলে কক্সবাজার সদর থানাধীন জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

৩ জুলাই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপির ০৩নং ওয়ার্ডের আলীক্ষ্যংস্থ বড়ইঝিরি নামক স্থানের একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা ৬ জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরবর্তীতে অপহৃতদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। উক্ত ঘটনায় বান্দরবান নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত অপহরণ মামলা রুজু হয়। ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলে র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ সিন্ডিকেটের মূল হোতা ও পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ৭ নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের পুত্র। গ্রেফতারের সময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী দুর্ধর্ষ দস্যু ও একাধিক মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাইশারী এলাকায় বহুল আলোচিত ৬ জন রাবার শ্রমিক অপহরণ সিন্ডিকেটের মূল হোতা, মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। ১১ জুলাই বিকেলে কক্সবাজার সদর থানাধীন জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

৩ জুলাই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপির ০৩নং ওয়ার্ডের আলীক্ষ্যংস্থ বড়ইঝিরি নামক স্থানের একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা ৬ জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরবর্তীতে অপহৃতদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। উক্ত ঘটনায় বান্দরবান নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত অপহরণ মামলা রুজু হয়। ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলে র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ সিন্ডিকেটের মূল হোতা ও পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ৭ নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের পুত্র। গ্রেফতারের সময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com