অন্তঃসত্ত্বা দীপিকার মধ্যরাতের ভিডিও, নেটদুনিয়ায় আলোচনা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও আলোচনায়। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যা প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক অন্তঃসত্ত্বা নারী গভীর রাতে টলমল পায়ে শৌচাগারের দিকে হাঁটছেন। গর্ভাবস্থার শেষ সময়ে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার বাস্তব অভিজ্ঞতাই হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে সেখানে। ভিডিওটি শেয়ার করে নিজের বর্তমান অবস্থারই ইঙ্গিত দিয়েছেন দীপিকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী অক্টোবরেই দীপিকা ও রণবীর সিংয়ের দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি এই তারকা দম্পতি।

অন্তঃসত্ত্বা থাকলেও কাজ থেকে বিরতি নেননি দীপিকা। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং পরিচালক অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘রাকা’য় তার বিপরীতে অভিনয় করছেন ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুন।

এর আগে ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায়ও রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন দীপিকা। কঠিন শারীরিক অবস্থাতেও কাজের প্রতি তার নিষ্ঠা সে সময় প্রশংসা কুড়িয়েছিল।

সম্প্রতি দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। তবে সন্তান জন্মের আগে হাতে থাকা কাজগুলো শেষ করতে চাইছেন তিনি। এরপর কিছুদিন মাতৃত্বকে সময় দিতে অভিনয় থেকে বিরতি নেবেন বলেও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অন্তঃসত্ত্বা দীপিকার মধ্যরাতের ভিডিও, নেটদুনিয়ায় আলোচনা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও আলোচনায়। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যা প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক অন্তঃসত্ত্বা নারী গভীর রাতে টলমল পায়ে শৌচাগারের দিকে হাঁটছেন। গর্ভাবস্থার শেষ সময়ে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার বাস্তব অভিজ্ঞতাই হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়েছে সেখানে। ভিডিওটি শেয়ার করে নিজের বর্তমান অবস্থারই ইঙ্গিত দিয়েছেন দীপিকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী অক্টোবরেই দীপিকা ও রণবীর সিংয়ের দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি এই তারকা দম্পতি।

অন্তঃসত্ত্বা থাকলেও কাজ থেকে বিরতি নেননি দীপিকা। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং পরিচালক অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘রাকা’য় তার বিপরীতে অভিনয় করছেন ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুন।

এর আগে ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায়ও রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন দীপিকা। কঠিন শারীরিক অবস্থাতেও কাজের প্রতি তার নিষ্ঠা সে সময় প্রশংসা কুড়িয়েছিল।

সম্প্রতি দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। তবে সন্তান জন্মের আগে হাতে থাকা কাজগুলো শেষ করতে চাইছেন তিনি। এরপর কিছুদিন মাতৃত্বকে সময় দিতে অভিনয় থেকে বিরতি নেবেন বলেও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com