অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, মামলার এজাহার সূত্রে জানাগেছে, ভুক্তভোগী ওই কিশোরী তার পরিবারের দেখাশোনা করে। গত ২৭ জুন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ বাড়ির বাইরে বের হয়ে ভুক্তভোগী কিশোরী নিখোঁজ হয়। কিশোরীর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরদিন ২৮ জুন রাত ৮ টার দিকে কিশোরীর নানার বাড়িতে তাকে পাওয়া যায়। পরিবারের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী কিশোরী জানায়, সেদিন রাতে বাড়ির বাইরে বের হলে আসামি হাসান মিয়া তার ২/৩ জন সহযোগী নিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই দিন আসামি হাসান ভুক্তভোগী কিশোরীকে মিঠাপুকুরের জায়গীরহাট বাসস্ট্যান্ডে রেখে গেলে সে তার নানার বাড়িতে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ৫ জুলাই মিঠাপুকুর থানায় তার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ৮ জুলাই রাতে অভিযান চালিয়ে মিঠাপুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, মামলার এজাহার সূত্রে জানাগেছে, ভুক্তভোগী ওই কিশোরী তার পরিবারের দেখাশোনা করে। গত ২৭ জুন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিজ বাড়ির বাইরে বের হয়ে ভুক্তভোগী কিশোরী নিখোঁজ হয়। কিশোরীর পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরদিন ২৮ জুন রাত ৮ টার দিকে কিশোরীর নানার বাড়িতে তাকে পাওয়া যায়। পরিবারের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী কিশোরী জানায়, সেদিন রাতে বাড়ির বাইরে বের হলে আসামি হাসান মিয়া তার ২/৩ জন সহযোগী নিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই দিন আসামি হাসান ভুক্তভোগী কিশোরীকে মিঠাপুকুরের জায়গীরহাট বাসস্ট্যান্ডে রেখে গেলে সে তার নানার বাড়িতে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ৫ জুলাই মিঠাপুকুর থানায় তার মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ৮ জুলাই রাতে অভিযান চালিয়ে মিঠাপুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com